‘কাশ্মীরি জঙ্গি’! বিজেপির ভুয়ো পোস্ট ঘিরে তোলপাড় বারুইপুর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

‘কাশ্মীরি জঙ্গি’! বিজেপির ভুয়ো পোস্ট ঘিরে তোলপাড় বারুইপুর

‘কাশ্মীরি জঙ্গি’! বিজেপির ভুয়ো পোস্ট ঘিরে তোলপাড় বারুইপুর

 বারুইপুর: একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, অপরজন সিভিল ইঞ্জিনিয়ার—মধ্যপ্রদেশের এহেন দুই যুবককে কাশ্মিরী জঙ্গি ‘বানিয়ে’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসর ‘গরম’ করতে নেমেছিল পদ্মপার্টি। বারুইপুরে রাসমাঠের পাশে ৬ নম্বর ওয়ার্ডের কে এম রায়চৌধুরি রোডে ‘নিরঞ্জন আবাসনে’র ফ্ল্যাটে বসে তাঁরা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে। ফ্ল্যাটের ছাদে বসানো হয়েছে দূর যোগাযোগের জন্য হাইস্পিড ওয়্যারলেস কানেক্টিভিটি সিস্টেম—ওই আবাসন ও ফ্ল্যাটের ঠিকানা সহ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এহেন পোস্ট করেন বিরোধী দলনেতা। পরে তা ‘ভাইরাল’ করে দেয় গেরুয়া শিবিরের ‘ভক্তকুল’। নানা গুজব ছড়িয়ে পড়ে। আলোড়ন শুরু হয়ে যায় গোটা বারুইপুর জুড়ে। ওই দুই যুবকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক—এরকম নানা দাবিতে ভরে যায় সোশ্যাল মিডিয়া। 


তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ওই আবাসন থেকে আটক করে থানায় নিয়ে যায় বারুইপুর পুলিস। দফায় দফায় জেরা করা হয় ওই দুই যুবককে। জানা যায়, কাশ্মিরী জঙ্গিদের সঙ্গে কোনও সম্পর্ক নেই ওই দুই যুবকের। ২০১৬ সালে ভূপাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে উত্তীর্ণ হয়ে তাঁরা ব্যবসার কাজে কলকাতায় এসেছেন। বারুইপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন। পুলিস ওই ফ্ল্যাটের মালিককেও জিজ্ঞাসাবাদ করেছে। তিনি পুলিসকে জানিয়েছেন, ওই দুই যুবক চার-পাঁচ মাসের জন্য ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। গত ৪ এপ্রিল তাঁরা ফ্ল্যাটে এসেছেন। বিরোধী দলনেতার জঙ্গি সংক্রান্ত দাবি নস্যাৎ করে দিয়েছেন বারুইপুরের পুলিস সুপার পলাশ চন্দ্র ঢালি। প্রসঙ্গত, পহেলগাঁওয়ের গণহত্যার পর এ রাজ্যে ‘মেরুকরণের’ মরিয়া চেষ্টায় নানা উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায় শুরু করেছে পদ্মপার্টি ও তাদের ভক্তকুল। সেই আবর্তেই এদিনের ভুয়ো পোস্টকে ঘিরে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। পুলিস সুপার বলেছেন, গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির এই কাজের নিন্দা করেছেন বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে বারুইপুরে। এই গুজব ছড়ানোর দায়ে কড়া ব্যবস্থা নিতে বলা হবে পুলিসকে। মধ্যপ্রদেশের বাসিন্দা ওই দুই যুবককে জেরা করে পুলিস জেনেছে, যে ওয়্যারলেস কানেক্টিভিটির কথা বলা হয়েছে, আসলে তা ইন্টারনেটের এয়ার ফাইবার অ্যান্টেনা। এক বছর আগেও তাঁরা ব্যবসার কাজে কলকাতায় এসেছিলেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন