গান্ধীনগর: বৃহস্পতিবার গুজরাতে
আপ নেতা দুর্গেশ পাঠকের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী
সংস্থা সূত্রে খবর, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের জেরেই এই অভিযান।
২৪ ঘণ্টা আগেই একটি মামলা দায়ের করা হয়েছে। গত মাসেই তাঁকে আপের গুজরাত
শাখার নতুন কো-ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়েছে। ২০২৭ সালের নির্বাচনকে
সামনে রেখেই এই সিদ্ধান্ত। তারপরই হঠাৎ বাড়িতে সিবিআই হানা। রাজ্যসভার আপ
সদস্য সঞ্জয় সিং বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে নোংরা খেলা শুরু
করেছে বিজেপি। আসলে সামনে নির্বাচন আছে। বিজেপি এখন থেকেই ভয় পেতে শুরু
করেছে। তাই এই সিবিআই অভিযান।’আপ নেতা দুর্গেশ জানান, সিবিআইয়ের একটি দল
প্রায় ৩-৪ ঘণ্টা ধরে ঘরের প্রতিটি কোণায় তল্লাশি চালিয়েছে। কিন্তু কিছুই
খুঁজে পায়নি। এমনকী কেন এই অভিযান, সেই বিষয়টি তাঁকে স্পষ্ট করে বোঝাতে
পারেনি।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে মোদির নিজের রাজ্যেই দারুণ ফল
করে আপ। পাঁচটি আসন জেতার পাশাপাশি প্রায় ১৩ শতাংশ ভোট পায়। তাই সাতাশ
সালের ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে
কেজরিওয়ালের দল। সেইসূত্রেই কো-ইনচার্জ হিসেবে নিযুক্তি দুর্গেশের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন