ইসলামাবাদ: পাকিস্তানে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন হিন্দু মন্ত্রী। শনিবার সিন্ধুপ্রদেশের থাট্টা জেলার ঘটনা। একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন শাহবাজ সরকারের ধর্ম বিষয়ক রাষ্ট্রমন্ত্রী খেয়াল দাস। রাস্তায় তাঁর গাড়ি ঘিরে ধরে আলু ও টম্যাটো ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। যদিও অক্ষত রয়েছেন মন্ত্রী। মন্ত্রীর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি পুলিসকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নিন্দা করেছেন সিন্ধুপ্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহও। জানা গিয়েছে, সেখানে সরকারের সেচ প্রকল্প নিয়ে আপত্তি রয়েছে স্থানীয়দের। শনিবার মন্ত্রী ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁর কনভয় আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন