ভারতের পাশে থাকার বার্তা এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ভারতের পাশে থাকার বার্তা এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের

ভারতের পাশে থাকার বার্তা এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের

নিউইয়র্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর লস্কর জঙ্গিদের হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। নেপাল থেকে লন্ডন। পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভে সরব হয়েছেন প্রবাসী ভারতীয়রা। এরইমাঝে রবিবার এই জঙ্গি হামলার কড়া নিন্দা করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) ডিরেক্টর ক্যাশ প্যাটেল। এদিন মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ভারত সরকারকে সব সহযোগিতার বার্তা দিয়েছেন তিনি। 
এদিন ভারতীয় বংশোদ্ভূত এফবিআইয়ের ডিরেক্টর বলেন, পহেলগাঁওয়ের হামলা মনে করিয়ে দেয় কীভাবে গোটা বিশ্বকে বারবার ভয় দেখিয়ে চলেছে  সন্ত্রাসবাদের শয়তানরা। এই হামলায় মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানাই। সন্ত্রাসবাদ দমনের এই লড়াইতে আমরা ভার‍ত সরকারের পাশে রয়েছি। ভারতকে আমরা সমস্তরকমভাবে সাহায্য করব। ইতিমধ্যেই হামলার তীব্র জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পরের দিনই ‘বন্ধু’ মোদিকে ফোন করেছিলেন তিনি। সন্ত্রাসবাদ দমনে ভারত ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বলেও জানিয়েছিলেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন