‘প্ল্যান এ ফেল, এবার প্ল্যান বি’, ফোনে বলে জঙ্গি আসিফ ফৌজি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

‘প্ল্যান এ ফেল, এবার প্ল্যান বি’, ফোনে বলে জঙ্গি আসিফ ফৌজি

‘প্ল্যান এ ফেল, এবার প্ল্যান বি’, ফোনে বলে জঙ্গি আসিফ ফৌজি

শ্রীনগর: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার কড়া জবাব দিতে তৎপর ভারত সরকার। উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও নিরাপত্তা বাহিনী। এরইমাঝে বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর দাবি করলেন পহেলগাঁও হামলার প্রতক্ষ্যদর্শী একতা তিওয়ারি। তিনি জানান, বৈসরণ যাওয়ার পথে এক খচ্চর সহিসের সঙ্গে দেখা হয়। পরে তাকে কারও সঙ্গে ফোনে কথা বলে শোনেন। ওই লোকটি কাউকে বলছিল - প্ল্যান এ ফেল, এবার প্ল্যান বি। তারপরই সন্দেহ হয় একতার। নজর এড়িয়ে ফোনে ওই ব্যক্তির একটি ছবি তুলে নেন। আর সেই ছবি হল লস্কর জঙ্গি আসিফ ফৌজির। বুধবার গোয়েন্দাদের তরফে চার জঙ্গির ছবি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেও দেখা গিয়েছে আসিফকে। বলাবাহুল্য, খচ্চর সহিস সেজে হামলার ছক কষছিল সে। একতা বলেন, ‘ ওই ব্যক্তির কাছে একটা ফোন আসে। দেখি মোজা থেকে ফোন বের করে কথা বলছে। তখনই সন্দেহ হয়। এরইমাঝে ওর নজর এড়িয়ে একটা ছবি তুলে নিই।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন