আজ, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া? জানুন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

আজ, মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া? জানুন

 


কলকাতা: তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ থেকে শহর। গরমে নাজেহাল আমজনতা। তবে আজ, মঙ্গলবার শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই এদিন শহরে কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রা। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, সকালে শহরের আকাশ পরিষ্কার থাকলেও দুপুর বা বিকেলের দিকে আংশিক মেঘলা হতে পারে। সেই সময়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটির অভিমুখ কোন দিকে হবে সেই বিষয়ে কিছুই জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন