ঘরের মাঠে জয়ের খোঁজে আরসিবি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ঘরের মাঠে জয়ের খোঁজে আরসিবি

ঘরের মাঠে জয়ের খোঁজে আরসিবি

বেঙ্গালুরু: বিরাট কোহলি বনাম শ্রেয়স আয়ার। ধুন্ধুমার ডুয়েলের অপেক্ষায় চিন্নাস্বামী স্টেডিয়ামের ২২ গজ। শুক্রবার গার্ডেন সিটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি পাঞ্জাব কিংস। আকর্ষেণের কেন্দ্রে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যাটারের ডুয়েল। এখনও পর্যন্ত ৬টি ম্যাচে শ্রেয়সের সংগ্রহ ২৫০ রান। অন্যদিকে, হাফ ডজন ম্যাচে ২৪৮ রান করেছেন বিরাট। চলতি টুর্নামেন্টে হোম ম্যাচে সমর্থকদের হতাশ করেছে আরসিবি। ঘরের মাঠে জয়ের মুখ দেখেননি বিরাটরা। অন্যদিকে নাইট রাইডার্সকে বশ মানিয়ে টগবগিয়ে ফুটছে শ্রেয়স ব্রিগেড। আরও একটা দুরন্ত জয় তুলে নিতে তৈরি তারা। 


মেগা ম্যাচে এগিয়ে কারা? টি-২০ ফরম্যাটে আগ বাড়িয়ে ফেভারিট বাছাই করা কঠিন। তবে বিশেষজ্ঞদের মত, স্পিনারদের উপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভরশীল। কোহলি, টিম ডেভিড, রজত পাতিদাররা স্ট্রোক প্লেয়ার। পাটা পিচে তাঁদের রোখা মুশকিল। তবে চলতি টুর্নামেন্টে বেঙ্গালুরুর বিরুদ্ধে বেশ দাপট দেখিয়েছেন স্পিনাররা। গুজরাত টাইটান্সের সাই কিশোর (২/২২), দিল্লি ক্যাপিটালসের কুলদাপ যাদব (২/১৭) ও ভিপরাজ নিগম (২/১৮) খাপ খুলতে দেননি তাদের। এই পরিসংখ্যান দেখে নিশ্চয়ই যুজবেন্দ্র চাহালদের চোখ চকচক করছে। কেকেআরের বিরুদ্ধে প্রায় হারতে বসেছিল পাঞ্জাব। তবে চাহালের ভেল্কি চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা স্পেল। অভিজ্ঞ স্পিনার প্রমাণ করেছেন তিনি সত্যিই ‘চতুর চাহাল।’ বলের ফ্লাইট বুঝতে না পেরে উইকেট ছুড়ে দিয়েছেন রিঙ্কু সিংরা। 

তাছাড়া রান আটকানোর ক্ষেত্রেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। সামান্য স্লো উইকেটে চাহালের দোসর গ্নেন ম্যাক্সওয়েল। বিশেষ করে বাঁ হাতি ব্যাটারদের বেশ সমস্যায় ফেলছেন ম্যাড ম্যাক্স। হাতে বড় স্পিন নেই। তবে লক্ষ্য ও নিশানায় অভ্রান্ত থাকতে পারেন ম্যাক্সওয়েল। সুতরাং জোড়া স্পিনারের মোকাবিলা করাই বিরাট বাহিনীর বড় চ্যালেঞ্জ। আরসিবি স্কোয়াডে ক্রুনাল পান্ডিয়া ও সুযশ শর্মার মতো স্পিনার রয়েছেন। ঘরের মাঠে তাঁদেরও বড় পরীক্ষা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন