কলকাতা: আগামী ৩০ এপ্রিল, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দ্বারোদঘাটন হবে দীঘার জগন্নাথ ধামের। সেই উপলক্ষ্যে ২৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে পুজোআচ্চা। তারই প্রস্তুতি নিয়ে শনিবার নবান্নে একটি পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। জানা গিয়েছে, প্রায় ১৫ হাজার পুণ্যার্থীর সমাগম হবে বলেই ধরে নিচ্ছে রাজ্য প্রশাসন। এর মধ্যে অতিথির সংখ্যা প্রায় ২০০। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, বিশৃঙ্খলা ঠেকাতে ২৮ এপ্রিল থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেই ক্ষেত্রে কোথায় গাড়ির পার্কিং হবে, সেখান থেকে কোন পথ ধরে পুণ্যার্থীরা মন্দির প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছবেন, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন