IT ফাইল করার সময় এগিয়ে আসছে, ৫টি জিনিস মাথায় রাখুন, পোহাতে হবে না কোনও ঝক্কি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

IT ফাইল করার সময় এগিয়ে আসছে, ৫টি জিনিস মাথায় রাখুন, পোহাতে হবে না কোনও ঝক্কি

 


কলকাতা:  আয়করের আওতায় আসা সকল করদাতার জন্য আইটিআর দাখিল করা বাধ্যতামূলক। ২০২৫-২৬ অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গী বেতনভোগী এবং অন্যান্য করদাতারা এখন বিগত আর্থিক বছরের জন্য তাঁদের কর রিটার্ন দাখিল করতে পারবেন। বিগত বছরের মতো, এ বছরও আইটিআর দাখিলের শেষ তারিখ ৩১শে জুলাই হতে পারে। তবে, যেসব করদাতার অ্যাকাউন্টের নিরীক্ষা প্রয়োজন তাদের কাছে ৩১শে অক্টোবর, 2025 পর্যন্ত সময় থাকবে। তবে মনে রাখতে হবে যে ব্যতিক্রমী পরিস্থিতিতে প্রয়োজন হলে এই সময়সীমা বৃদ্ধি করতে পারে অর্থমন্ত্রক।

যাদের বার্ষিক আয় মূল ছাড়ের সীমার ঊর্ধ্বে তাঁদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। পুরাতন কর ব্যবস্থা অনুসারে, ৬০ বছরের কম বয়সী সাধারণ করদাতাদের জন্য মূল ছাড়ের সীমা এখনও ২.৫ লক্ষ টাকা। প্রবীণ নাগরিকদের জন্য, এই সীমা ৩ লক্ষ টাকা। নতুন কর ব্যবস্থার অধীনে, ছাড়ের সীমা ৪ লক্ষ টাকা এবং এর বেশি আয়ের উপর স্ল্যাব অনুসারে কর ধার্য করা হবে। তবে, কিছু ক্ষেত্রে অনলাইনে আইটিআর দাখিল করা বাধ্যতামূলক হয়ে পড়ে যদি কারও বিশেষ কোনও আয় থাকে। যাঁদের সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার বেশি আমানত এবং ১ কোটি টাকার বেশি ব্যাঙ্ক আমানত রয়েছে তাঁদের করযোগ্য বার্ষিক আয় ছাড়ের সীমার মধ্যে থাকলেও তাঁদের আইটিআর দাখিল করতে হবে।

নতুন কর কাঠামোয় শূন্য থেকে ৪ লক্ষ টাকা আয়ে কোনও কর নেই। ৪-৮ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ, ৮-১২ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ, ১২-১৬ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ, ১৬-২০ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ, ২০-২৫ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ, এবং ২৫ লক্ষ টাকার উপরে আয়ে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে। বাজেটে পুরনো কর ব্যবস্থার কর স্ল্যাবে কোনও পরিবর্তন ঘোষণা করা হয়নি।

অনলাইনে আইটিআর দাখিল করার আগে সকল করদাতাদের জন্য নিম্নলিখিত পাঁচটি বিষয় করণীয়


১. আয়ের সমস্ত নথি কাছে রাখুন অনলাইনে আইটিআর ফাইল করার জন্য করদাতাদের প্যান, আধার, ফর্ম-১৬, বেতন স্লিপ, সুদের সার্টিফিকেট, মূলধন লাভের বিবরণী, ভাড়া থেকে আয়ের বিবরণ এবং আয়ের অন্য যে কোনও প্রমাণের নথি কাছে রাখতে হবে। 

২. সঠিক আইটিআর ফর্ম নির্বাচন করদাতার আর্থিক অবস্থা এবং আয়ের উৎসের উপর ভিত্তি করে সঠিক আইটিআর ফর্ম নির্বাচন করা গুরুত্বপূর্ণ। ভুল ফর্ম নির্বাচন এবং দাখিল করলে তা প্রত্যাখ্যাত হতে পারে। এমনকী আয়কর বিভাগ থেকে নোটিশ পেতে পারেন। এই বছর, সরকার আইটিআর -২-তে কিছু পরিবর্তন এনেছে। করদাতাদের রিটার্ন দাখিল করার আগে, সর্বশেষ আপডেটগুলি একবার পড়ে নেওয়া প্রয়োজন।


৩. আধার-প্যান লিঙ্ক থাকা জরুরি আপনার প্যান কার্ডটি যেন আধার কার্ডের সহেগ লিঙ্ক করা থাকে। নাম, জন্ম তারিখ এবং লিঙ্গের মতো সমস্ত ব্যক্তিগত বিবরণ নথিতে সামঞ্জস্যপূর্ণ হয়। যাতে যাচাইয়ের সময় কোনও সমস্যা না হয় ।

৪. ছাড় এবং ডিডাকশনগুলি খতিয়ে দেখুন আইটিআর ফাইল করা শুরু করার আগে সমস্ত ছাড় এবং ডিডাকশন সম্পর্কে সচেতন থাকা উচিত। উদাহরণস্বরূপ, ছাড়ের সীমা ছাড়াও, স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং রিবেট পাওয়া যায়। বেতনভোগী ব্যক্তিদের জন্য নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ৫০,০०0 টাকা থেকে বৃদ্ধি করে ৭৫,০০০ টাকা করা হয়েছে।

৫. অতীতের আইটিআর তুলনা করে আয়কর যাচাই-বাছাই অর্থ বিল ২০২৫, আয়কর বিভাগকে গত বছরের রিটার্নের সঙ্গে চলতি বছরের রিটার্ন যাচাই-বাছাই করার ক্ষমতা দিয়েছে। যাতে কোনও অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। এই বর্ধিত
যাচাই-বাছাইয়ের লক্ষ্য হল আরও ভালভাবে কর দিতে উৎসাহ দেওয়া এবং কর ফাঁকির হার কমানো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন