নয়াদিল্লি: ঋণগ্রাহকদের জন্য স্বস্তির বার্তা শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফেব্রুয়ারির পর এপ্রিলে ফের একবার রেপো রেট কমাল আরবিআই। ২০২৫ সালে এই নিয়ে পরপর দু'বার কমানো হল রেপো রেট। আজ রেপো রেটে ২৫ বেসিস পয়েন্ট কাটছাঁটের ঘোষণা করেন আরবিআই গভর্নর। ফলে আজ, বুধবার থেকে নয়া রেপো রেট হল ৬ শতাংশ।
এদিন মানিটরি পলিসি কমিটির সিদ্ধান্ত ঘোষণার সময় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বিশ্বব্যাপী অর্থনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তবে আরবিআই-এর রেপো রেট কমানোর পদক্ষেপে আমজনতা, বিশেষ করে গৃহঋণের মতো দীর্ঘমেয়াদি ঋণ গ্রাহকদের সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এর ফলে কমতে পারে মাসিক কিস্তির পরিমাণ।
রেপো রেট কী? যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়, সেই সুদের হারকে বলে রেপো রেট। আরবিআই-এর তরফে রেপো রেট কমানোর অর্থ হল ব্যাঙ্কগুলি এখন কম সুদে ঋণ পাবে। ফলে গ্রাহকেরাও আশা করতে পারেন, তাঁদের লোনেও কম ইএমআই গুনতে হবে। এরফলে ব্যাঙ্কের লোন ব্যবসা বৃদ্ধি হয়। বাজারেও টাকার ফ্লো বাড়ে। ফলস্বরূপ গতি পায় দেশের অর্থনীতি।
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
গৃহঋণে স্বস্তি, ফের স্বস্তির বার্তা শোনাল RBI
Tags
# Business
# Headlines
# LatestNews
# National
About aajbikel
National
লেবেলসমূহ:
Business,
Headlines,
LatestNews,
National
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About Aaj Bikel
Aaj Bikel is India leading online news site (Bengali, English) which offers the latest International and Nationwide news on Education, Jobs, current affairs, politics, entertainment, real estate, city news, health, career, lifestyle, food that enables its viewers to stay abreast with all the latest developments in Bengali and English.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন