আর জি কর মামলা: সিবিআইয়ের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আর জি কর মামলা: সিবিআইয়ের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

 আর জি কর মামলা: সিবিআইয়ের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

কলকাতা: আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও অন্য অভিযুক্তরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন। বুধবার আলিপুরের সিবিআই আদালতে সেই শুনানি চলাকালে মামলার তদন্তের ক্ষেত্রে এই সিবিআইয়ের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তোলেন এক অভিযুক্তের কৌঁসুলি। আদালতে তাঁর দাবি, অভিযুক্ত তাঁর মক্কেল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আগে থেকেই ওই হাসপাতালে বিভিন্ন মালপত্র সরবরাহ করতেন। তাহলে সিবিআই কেন প্রশ্ন তুলছে তাঁর মক্কেলের সঙ্গে সন্দীপবাবুর নানা অসাধু যোগসাজশের। সে ক্ষেত্রে তাঁর মক্কেলের বিরুদ্ধে মামলায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া চলতে পারে না। তাই তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। যদিও সিবিআই আদালতে বারবার জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। মূল মামলার বিচার চলাকালে সেই মর্মে তথ্য প্রমাণ আদালতের কাছে পেশ করা হবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ মে। এদিন জেল থেকে ভার্চুয়ালের মাধ্যমে চলে শুনানি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন