গঙ্গায় ঝাঁপ মহিলার, বাঁচাল পুলিস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

গঙ্গায় ঝাঁপ মহিলার, বাঁচাল পুলিস



কলকাতা: লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। খবর পেয়ে দ্রুত তৎপরতার সঙ্গে সেই মহিলাকে উদ্ধার করল কলকাতা রিভার ট্রাফিক পুলিস (আরটিপি)। সোমবার দুপুর তিনটে নাগাদ শিপিং জেটির কাছে ঘটনাটি ঘটে। মহিলার বয়স আনুমানিক ৫০ বছর। এদিন আচমকাই হাওড়া থেকে কলকাতা আসার পথে মাঝ গঙ্গায় ঝাঁপ দেন ওই মহিলা। লঞ্চের তরফেই আরটিপির কাছে খবর আসে। দ্রুত জেটস্কি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান এক সাব ইনসপেক্টর ও দু’জন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী। মহিলাকে উদ্ধার করে উত্তর বন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন