গরমের ছুটিতে দ্বাদশ শ্রেণির ক্লাস অনলাইনে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

গরমের ছুটিতে দ্বাদশ শ্রেণির ক্লাস অনলাইনে

গরমের ছুটিতে দ্বাদশ শ্রেণির ক্লাস অনলাইনে

 

হরিশ্চন্দ্রপুর: সরকারি নির্দেশিকা অনুযায়ী বুধবার থেকেই রাজ্যের সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি শুরু হয়েছে। তবে, মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার দিনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, গ্রীষ্মাবকাশে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পঠনপাঠন অনলাইন চালিয়ে যেতে হবে স্কুলগুলিকে। শিক্ষক এবং পড়ুয়ারা নিজেদের মধ্যে আলোচনা করে সুবিধামতো অনলাইন ক্লাস চালিয়ে যাবেন। ছুটির কারণে যাতে পড়ুয়াদের পঠনপাঠন বিঘ্নিত না হয়, তার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নির্দেশ দিয়েছে। সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হবে। তাই সিলেবাস শেষ করতে হলে গ্রীষ্মাবকাশে পঠনপাঠন চালু রাখার নির্দেশ। পড়ুয়ারাও সংসদের এই সিদ্ধান্তে খুব খুশি।


মালদহের সরকার পোষিত স্কুল ও মাদ্রাসা সংসদের নির্দেশ অনুযায়ী গ্রীষ্মাবকাশে পড়ুয়াদের নিয়ে অনলাইন পঠনপাঠন চালু করার কথা পড়ুয়াদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। পড়ুয়ারা সিলেবাস শেষ করার জন্য ছুটির মধ্যে অনলাইনে ক্লাস করতে শিক্ষকদের সম্মতি জানিয়েছে।


এপ্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের জগন্নাথপুর হাই মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পড়ুয়া আনসারুল, মাহবুবা সুলতানা, মাগফেরা খাতুনরা বলে, ছুটির মধ্যে আমাদের অনলাইনে ক্লাস নেবেন শিক্ষকরা। ইতিমধ্যে আমাদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে। সেখানে স্যাররা লিঙ্ক পাঠাবেন। আমরা অনলাইনেই ক্লাস করব। ফলে ছুটিতে আর পড়ার ক্ষতি হবে না। সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা। তাই দ্রুত সিলেবাস শেষ করতে হবে।


এই মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ সাহাবুদ্দিন বলেন, সংসদের নির্দেশ শিক্ষকদের পাঠিয়ে দিয়েছি। অনলাইন ক্লাস করার জন্য পড়ুয়াদেরও জানিয়েছি। 

সংসদের নির্দেশিকা স্কুলের প্রধান শিক্ষকরা স্কুলের শিক্ষকদের পাঠিয়ে অনলাইন ক্লাস করতে বলেছেন। এপ্রসঙ্গে রতুয়া-১ ব্লকের সামসি এগ্রিল হাইস্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে বলেন, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের নতুন সিলেবাস। পরীক্ষা রয়েছে সেপ্টেম্বরে। সংসদের নির্দেশিকা অনুযায়ী স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের গরমের ছুটিতে অনলাইনে পঠনপাঠন চালু থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন