ভারতের সিন্দুর, বালুচিস্তানে ‘বিদ্রোহ’, ১৯৭১-এর পর ফের ভেঙে টুকরো হতে চলেছে পাকিস্তান? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১০ মে, ২০২৫

ভারতের সিন্দুর, বালুচিস্তানে ‘বিদ্রোহ’, ১৯৭১-এর পর ফের ভেঙে টুকরো হতে চলেছে পাকিস্তান?

ভারতের সিন্দুর, বালুচিস্তানে ‘বিদ্রোহ’, ১৯৭১-এর পর ফের ভেঙে টুকরো হতে চলেছে পাকিস্তান?

নয়াদিল্লি: ভারতকে খোঁচা দেওয়া ভারী হতে চলেছে পাকিস্তানের জন্য। বৃহস্পতিবার রাতে বিনা প্ররোচনায় ভারতের এয়ারস্ট্রিপ লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা করেছিল পাক সেনা। যদিও ভারতীয় বাহিনীর দাপটে ফুৎকারে উড়ে গিয়েছে পাকিস্তানের এই ষড়যন্ত্র। কিন্তু এর ফল ভয়ঙ্কর ভাবে ভুগতে হতে পারে পাকিস্তানকে। প্রশ্ন উঠছে ১৯৭১-এর পর কি ফের টুকরো হতে পারে পাকিস্তান?

এই জল্পনার সবচেয়ে বড় কারণ হল, একদিকে ভারতের ‘সিন্দুর অপারেশন’-এ পাকিস্তান যখন বিধ্বস্ত। তখনই অন্যদিকে বালুচিস্তানে বালোচ আর্মির দাপটে ভয়াবহ বেকায়দায় পাকিস্তান। পাশাপাশি, সিন্ধু এবং খাইবার পাখতুনখোয়ার মতো এলাকাতেও বিদ্রোহী আন্দোলন মাথাচারা দিয়ে উঠেছে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ২৭ এপ্রিল, ২০২৫ তারিখে দাবি করেছিলেন যে ২০২৫ সালের শেষ নাগাদ পাকিস্তান চার ভাগে বিভক্ত হবে, এবং যোগী আদিত্যনাথও একই দাবি করেছেন। কিন্তু, এই দাবিগুলির পিছনে এখন পর্যন্ত কোনও দৃঢ় ভিত্তি নেই। কিন্তু ১৯৭১ সালের আগে কেউ কি কল্পনা করতে পেরেছিলেন, যে বাংলাদেশ নামে একটি নতুন দেশের জন্ম হবে? ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কূটনৈতিক সাফল্য ও পাকিস্তানের হেরো মনোভাবের প্রেক্ষিতেই। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেলুচিস্তানে যেভাবে বালোচ লিবারেশন আর্মি সক্রিয় হয়ে উঠেছে, তা ১৯৭১-এর মুক্তিযোদ্ধাদের মনে করায়। পাকিস্তানি সেনা প্রতিদিনই বেলুচিস্তানে পিছিয়ে পড়ছে। বেলুচিস্তানে পাকিস্তান সরকার এখন নামমাত্রই ক্ষমতা দখল রেখেছে। গতকাল রাতেও বালুচ বাহিনীর হাতে ১৪ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। এছাড়াও, ভারত যেভাবে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে, তাতে ভবিষ্যতে পাকিস্তানে গৃহযুদ্ধ  শুরু হওয়াও বিচিত্র না। 

আবার অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরেও আন্দোলন মাথাচারা দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ, জল এবং মৌলিক সুযোগ-সুবিধার অভাবের কারণে পাক অধিকৃত কাশ্মীরে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা গিয়েছে। ফলে যে কোনও সময় এই প্রদেশের উপর থেকেও ‘পিওকে’ নাম মুছে যেতে পারে। ফলে ভারতের সঙ্গে যুদ্ধ করতে এসে আবারও একবার টুকরো টুকরো হয়ে যেতে পারে পাকিস্তান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন