জ্যোতির ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

জ্যোতির ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত



নয়াদিল্লি: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ভ্লগার জ্যোতি মালহোত্রাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ, সোমবার চারদিনের পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হয় জ্যোতির। এরপর তাঁকে এদিন হরিয়ানার হিসার আদালতে পেশ করা হয়। বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিন।

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ১৭ মে হরিয়ানার হিসার থেকে গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিকে। ইতিমধ্যেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে জ্যোতির যোগাযোগের একাধিক তথ্য-প্রমাণও পেয়েছে পুলিস। কোন কোন জায়গায় সে গিয়েছিল, সেখানে কাদের সঙ্গে দেখা করেছিল তা জানতে নাগাড়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। সূত্রের খবর, ৩৩ বছরের এই ট্র্যাভেল ভ্লগার একটি ইউটিউব চ্যানেল চালায়। ইনস্টাগ্রামে তার প্রায় ১.৩২ লক্ষ ফলোয়ার এবং ইউটিউবে ৪ লক্ষ সাবস্ক্রাইবারও রয়েছে।

বর্তমানে হরিয়ানা পুলিস তার ভ্রমণ স্পনসরদের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছে। তদন্তে জানা গিয়েছে, জ্যোতির একাধিক বিদেশ ট্যুর স্পনসর করত আরব আমিরাতের ভ্রমণ সংস্থা। যেটি না কী পাকিস্তানের বৈধ ট্র্যাভেল এজেন্সি হিসেবেও কাজ করে থাকে। বিদেশ ভ্রমণের পাশাপাশি দেশের একাধিক রাজ্যের আনাচে কানাচেও ঘুরে বেরিয়েছে জ্যোতি। সেই সব জায়গার ছবি-ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোডও করেছে। পুলিস জানিয়েছে, এই তালিকায় রয়েছে বেশ কিছু সংবেদনশীল জায়গাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন