সেন্সাসের সঙ্গে হবে জাতিগত গণনাও, বিহার ভোটের আগে ঘোষণা কেন্দ্রের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সেন্সাসের সঙ্গে হবে জাতিগত গণনাও, বিহার ভোটের আগে ঘোষণা কেন্দ্রের

সেন্সাসের সঙ্গে হবে জাতিগত গণনাও, বিহারে ভোটের আগে ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: লোকসভা ভোটের প্রচারে রাহুল গান্ধী তথা কংগ্রেসের বিজেপি বিরোধী প্রচারে পাখির চোখ ছিল দুটি। সংবিধান রক্ষা এবং জাতিগত সেন্সাসের দাবি। কাস্ট সেন্সাসের দাবিতে লাগাতার সরব রাহুল। প্রাথমিকভাবে বিগত এক বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভা কিংবা বিজেপি নেতৃত্ব এই জাতিগত জণগণনার দাবিকে দেশে বিভাজন সৃষ্টির মানসিকতা হিসেবে তকমা দিয়েছেন। প্রবল বিরোধিতাও করা হয়েছে।  জাতপাতের নামে দেশে আবার নতুন এক বিভেদের রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মোদি। বিহার নির্বাচন যখন মাত্র কয়েকমাস দূরে, ঠিক তখন কাস্ট সেন্সাস হবে বলে সিদ্ধান্ত নিল মোদি মন্ত্রিসভা। আগামী জনগণনার সঙ্গে জাতিগত গণনাও হবে।

 
বিরোধী চাপে এই সিদ্ধান্ত গ্রহণ করতে কেন বাধ্য হল মোদি সরকার? নেপথ্যে একটি অভিজ্ঞতা এবং একটি আশঙ্কা। অভিজ্ঞতা দিয়েছে লোকসভা ভোট। ২০২৪ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। দেশের অন্য অঞ্চল থেকেও অনগ্রসর ভোটে ধস নামার বিশ্লেষণ করেছে দল। সেই কারণেই চারশো পারের স্লোগান বাস্তবে ২৪০ আসনে এসে নামে। আর আশঙ্কা হল, এই কাস্ট সেন্সাসের ইস্যুতে আসন্ন বিহার বিধানসভা ভোটে বিরোধীরা সত্যিই যদি অনগ্রসর ভোটের সমর্থনে বিজেপিকে ধরাশায়ী করে? সেই আশঙ্কা নিশ্চিত টের পেয়েছেন মোদি। নচেৎ এই যুদ্ধ যুদ্ধ আবহে হঠাৎ এতবড় একটি নীতিগত অবস্থানের ভোলবদল ঘটল কেন? কাস্ট সেন্সাসের সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সামাজিক সুবিচারকে মোদি সরকার প্রথম থেকেই অগ্রাধিকার দিয়েছে। এই সিদ্ধান্ত সেই প্রবণতারই নবতম উদাহরণ।

অন্যদিকে, যাঁর দাবি কাস্ট সেন্সাসকে জাতীয় রাজনীতির ভরকেন্দ্রে নিয়ে এসেছে বিগত দেড় বছর ধরে, সেই রাহুল গান্ধী বলেছেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সরকার বিরোধিতা করছিল। অবশেষে সরকার যে এই সিদ্ধান্ত গ্রহণ করল এটা সন্তোষজনক। আমরা সর্বান্তকরণে এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছি। জানা যাচ্ছে সেন্সাসের যে ফরম্যাট থাকবে, সেখানে পৃথকভাবে একটি কলাম রাখা হবে কাস্টের। অর্থাৎ নিছক এসসি, এসটি, ওবিসি লিখলে হবে না। স্পষ্টভাবে এবার নথিভুক্ত হবে নাগরিকদের কাস্ট কী! সেই সংশয় কিন্তু রয়েই গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন