ভারত এখনও জাপানকে ছাড়িয়ে যেতে পারেনি, বলছে আইএমএফ তথ্য - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

ভারত এখনও জাপানকে ছাড়িয়ে যেতে পারেনি, বলছে আইএমএফ তথ্য



 

নয়াদিল্লি: বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-র তথ্য উল্লেখ করে এমনই দাবি করেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম। সামনে এখন শুধু আমেরিকা, চীন ও জার্মানি। যদিও আইএমএফেরই সাম্প্রতিক তথ্যের পর্যালোচনায় অন্য তথ্য উঠে আসছে। 

আইএমএফের সাম্প্রতিক তথ্য বলছে, জিডিপির নিরিখে জাপানকে টপকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারত এখনও জাপানকে টপকে যেতে পারেনি। সংস্থার ২০২৫ সালের এপ্রিল মাসের সাম্প্রতিকতম আউটলুক  রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। যদিও নীতি আয়োগের সিইও এদিনও দাবি করেছেন, ভারত ইতিমধ্যেই জাপানকে টপকে চতুর্থস্থানে উঠে এসেছে।


২০২৫ সালের আইএমএফের জিডিপির হিসাব সংক্রান্ত পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০২৪ ক্যালেন্ডার বর্ষে জিডিপির ক্ষেত্রে সূর্যোদয়ের দেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। তবে আইএমএফের সাম্প্রতিক হিসেব অনুযায়ী, জাপানের থেকে সামান্য হলেও পিছিয়ে ভারত। তবে ২০২৫ সাল অর্থাৎ চলতি বছরেই ভারত সামান্য ব্যবধানে জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে চলেছে। সেই সঙ্গে আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৮ সালের শেষে ভারত জার্মানিকেও টপকে যাবে। সেক্ষেত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন