কলকাতা: ফলপ্রকাশের আগেই রিভিউ স্ক্রুটিনির জন্য আবেদন প্রক্রিয়া বিস্তারিতভাবে ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে ৭ মে। আর পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন ৮ মে। সেদিন থেকেই রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। তবে, ৭ মে স্কুলগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা সংসদের পোর্টাল থেকে ফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা। তাই আগেভাগেই প্রস্তুত থাকতে পারবেন তাঁরা।
সংসদ
জানিয়েছে, সাধারণ রিভিউ-স্ক্রুটিনির আবেদন অনলাইনে ২২ মে পর্যন্ত করা যাবে।
আর তৎকালে এই আবেদন করা যাবে ১১ মে পর্যন্ত। এর জন্য পরীক্ষার্থীদের
https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student লিঙ্কে গিয়ে নাম
নথিভুক্ত করতে হবে। সাধারণ স্ক্রুটিনির জন্য বিষয়প্রতি ১৫০ টাকা এবং
রিভিউয়ের জন্য ২০০ টাকা ফি নিচ্ছে সংসদ। তৎকালে এই ফি যথাক্রমে ৬০০ টাকা
এবং ৮০০ টাকা। সব বিষয়েই স্ক্রুটিনির আবেদন জানানো যাবে। তবে, রিভিউয়ের
আবেদন করা যাবে সর্বোচ্চ দু’টি বিষয়ে। একই বিষয়ে রিভিউ এবং স্ক্রুটিনিও
করা যাবে না। অন্যান্য তিনটি বিষয়ের চেয়ে কম নম্বর পেলেই সেই বিষয়গুলিতে
পিপিআরের আবেদন জানানো যাবে। প্রসঙ্গত, এবার নম্বর, গ্রেডের পাশাপাশি
মার্কশিটে পার্সেন্টাইলের উল্লেখ থাকবে বলেও খবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন