হায়দরাবাদের চারমিনারের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ১৭ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৯ মে, ২০২৫

হায়দরাবাদের চারমিনারের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ১৭

হায়দরাবাদের চারমিনারের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ১৭

হায়দরাবাদ, ১৮ মে: ভোররাতে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ১৭জনের। জখম বহু। আজ, রবিবার সাত সকালেই আগুন লাগে তেলেঙ্গানার হায়দরাবাদের চারমিনারের কাছে একটি বহুতলে। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। কিন্তু আগুনের লেলিহান শিখা ততক্ষণে ছড়িয়ে পড়েছে গোটা বহুতলে। ১০ থেকে ১২জনকে উদ্ধার করেন দমকলের কর্মীরা। তবে ওই বহুতলের টপ ফ্লোরে থাকা বাসিন্দাদের উদ্ধার করতে দেরি হয়। কারণ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিলে গোটা বহুতল। উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। তারপরেই ল্যাডারে করে ওই বহুতলের টপ ফ্লোরে পৌঁছে সংজ্ঞাহীন অবস্থায় ১৭জনকে উদ্ধার করে দমকলের কর্মীরা।

তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিস আধিকারিকরা, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি, তেলেঙ্গানার মন্ত্রী পনম প্রভাকর, চারমিনারের প্রাক্তন বিধায়ক তথা মিম নেতা মুমতাজ আহমেদ খান। পুলিস সূত্রে খবর, ওই বহুতলের নীচে প্রচুর দোকান ছিল। মূলত গয়নার দোকানই বেশি ছিল। সেখান থেকেই শর্টসার্কিট হয়ে আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর কাজ চলছে বলে জানিয়েছেন দমকলের কর্মীরা। 

এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পাশাপাশি তিনি আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন। মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে ও জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে ১৭ জনের। আপাতত মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন