পণ্য সহ গাড়ি ছিনতাই রুখতে জিপিএস ব্যবহারের পরামর্শ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৮ মে, ২০২৫

পণ্য সহ গাড়ি ছিনতাই রুখতে জিপিএস ব্যবহারের পরামর্শ

পণ্য সহ গাড়ি ছিনতাই রুখতে জিপিএস ব্যবহারের পরামর্শ

 

হলদিয়া: গাড়ি ছিনতাই রুখতে শিল্প সংস্থাগুলিকে এবার পণ্যের মধ্য জিপিএস লুকিয়ে রাখার পরামর্শ দিয়েছে হলদিয়ার পুলিস প্রশাসন। পণ্য প্যাকিং এবং গাড়িতে লোডিংয়ের সময় গোপনে একাজ করতে হবে। পাশাপাশি গাড়ি ও ড্রাইভারদের নথি অনলাইনে সঠিকভাবে যাচাই করে দেখার পরই গাড়ি ভাড়া করার পরামর্শ দেওয়া হয়েছে শিল্প সংস্থা ও ট্রান্সপোর্ট এজেন্সিগুলিকে। শিল্প সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে ছিনতাই এড়ানোর বিকল্প পথ খুঁজছে পুলিস।

 হলদিয়ায় একের পর পণ্যবাহী গাড়ি ছিনতাইয়ের ঘটনায় কার্যত নাজেহাল হলদিয়ার পুলিস প্রশাসন। গত চার মাসে ৭টি ট্রাক হলদিয়া থেকে মাল বোঝাই করে অন্যত্র যাওয়ার পথে গায়েব হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে হলদিয়া থেকে বিহার যাওয়ার পথে উধাও হয়ে যায় ৪৪ লক্ষ টাকার ভোজ্য তেল বোঝাই ট্রাক। এপ্রিল মাসে হলদিয়ার এক্সাইড থেকে উত্তরপ্রদেশের বারাণসী যাওয়ার পথে উধাও হয় প্রায় ৪৩ লক্ষ টাকার দামি ব্যাটারি বোঝাই ট্রাক। এপ্রিলের শেষে অসম থেকে কোক কয়লা নিয়ে পুরুলিয়া যাওয়ার পথে উধাও হয় ট্রাক। ট্রাকের মালিক হলদিয়ার সুতাহাটা থানা এলাকার। অভিযোগ, ট্রাকের মালিক নিজেই ওই ছিনতাইয়ের ঘটনায় যুক্ত। নেপালের ১০০ টন পণ্য নিয়ে হলদিয়া থেকে উধাও হয়ে যায় তিনটি ট্রাক। ওই ছিনতাইকারীরা আবার গোপন ডেরা থেকে দর কষাকষি করতে থাকে। এরপর মে মাসে ৩৬ লক্ষ টাকার পণ্য নিয়ে আরও একটি ট্রাক গায়েব হয়েছে। সবমিলিয়ে ৭টি ট্রাক ও পণ্য মিলিয়ে প্রায় ৪ কোটি টাকা ক্ষতি হয়েছে। 


হলদিয়ার চারটি থানায় একের পর এক ছিনতাইয়ের অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসে পুলিস। পুলিসি অভিযান বাড়তেই অবশ্য ছিনতাই চক্রের পান্ডারা গ্রেপ্তার হচ্ছে বলে পুলিসের দাবি। পুলিস জানিয়েছে, গত এক মাসে তিনটি গ্রেপ্তারির ঘটনা ঘটেছে। ঘটনা হল, একদিকে ছিনতাই চক্র ধরা পড়ছে, অন্যদিকে ঠিক তার পরই অন্য চক্র সক্রিয় হয়ে ফের ছিনতাই করে পালাচ্ছে। এনিয়ে আরও কড়া আইনি ব্যবস্থার প্রয়োজন বলে দাবি তদন্তকারী পুলিস আধিকারিকদের। তাঁদের আক্ষেপ, আইনের ফাঁক গলে জেল থেকে বেরিয়ে আসছে ওই দুষ্কৃতীরা। বহু কষ্ট করে চক্রের পান্ডাদের ধরার পর তারা সেভাবে শাস্তি পাচ্ছে না। পুলিসের দাবি, ছিনতাইকারীরা একবার হাত পাকিয়ে ফেললেই আরও মরিয়া হয়ে ওঠে। দেখা যাচ্ছে, জেল থেকে দু’তিন মাসের মধ্যে ছাড়া পেয়েই নতুন করে অন্য এলাকায় লোকজন নিয়ে ছিনতাই গ্যাং তৈরি করে পুলিসকে নাস্তানাবুদ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন