কলকাতা: কলকাতা-হলদিয়া বন্দরে পণ্য পরিবহণ এপ্রিল মাসের তুলনামূলকভাবে বেড়েছে। গতবছরের এপ্রিল মাসের তুলনায় এবার বন্দরে পণ্য পরিবহণের বৃদ্ধি ৪৫.৩২ শতাংশ হয়েছে বলে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ জানিয়েছে। ২০২৪ সালের এপ্রিলে মোট পণ্য পরিবহণ হয়েছিল ৪.১০৬ মিলিয়ন টন। চলতি বছরে তা বেড়ে হয়েছে ৫.৯৬৭ মিলিয়ন টন। এর মধ্যে হলদিয়া বন্দর ৪.৩৬৩ মিলিয়ন টন ও কলকাতা বন্দরে ১.৬০৪ মিলিয়ন টন পণ্য পরিবহণ হয়েছে। কন্টেনারে পণ্য পরিবহণে এগিয়ে আছে কলকাতা বন্দর। এখানে ৬২ হাজার ২১টি এবং হলদিয়ায় ১৩ হাজার ৬৯৫টি কন্টেনার পরিবহণ হয়েছে। খোলা পণ্য (বাল্ক কার্গো) পরিবহণ অবশ্য এগিয়ে আছে হলদিয়া বন্দর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন