রেশন দুর্নীতি মামলায় বালুর হস্তাক্ষরের নমুনা সংগৃহীত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২০ মে, ২০২৫

রেশন দুর্নীতি মামলায় বালুর হস্তাক্ষরের নমুনা সংগৃহীত

রেশন দুর্নীতি মামলায় বালুর হস্তাক্ষরের নমুনা সংগৃহীত

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ইডির আবেদনের ভিত্তিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (বালু) হস্তাক্ষরের নমুনা ও সই সংগ্রহ করা হল। প্রসঙ্গত, এই মামলায় বালু অন্যতম অভিযুক্ত এবং তিনি আপাতত জামিনে রয়েছেন। সোমবার ব্যাঙ্কশাল কোর্টের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট হিমাদ্রিকুমার নাথের চেম্বারে ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। আজ, মঙ্গলবার তার প্রতিলিপি পাবে ইডি। তারপরই সেটি পাঠানো হবে পরীক্ষাগারে।


আদালত সূত্রের খবর, বালুর হাতের লেখার নমুনা সংগ্রহের আর্জি কিছুদিন আগেই ইডির আদালতে জানানো হয়। বিচারক তা মঞ্জুরও করেন। কিন্তু কয়েকটি তারিখ পেয়েও কাজটি থমকে ছিল। এদিন বিকেল ৪টে নাগাদ ঩জ্যোতিপ্রিয় আসেন। বিকেল ৫টার পর তাঁর হস্তাক্ষরের নমুনা সংগ্রহ করা হয়। আদালত সূত্রের খবর, ২০২৩ সালে জেল হেফাজতে থাকাকালে অসুস্থ হয়ে বালু এসএসকেএমে ভর্তি হন। আদালতে ইডির অভিযোগ ছিল, সেইসময় বালু তাঁর মেয়েকে একটি চিঠি লেখেন। বালুর কেবিনের বাইরে প্রহরারত কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী মারফত ওই চিঠি ইডির হাতে যায়। ইডির দাবি, ওই চিঠিতে রেশন দুর্নীতি সংক্রান্ত কিছু চাঞ্চল্যকর তথ্য ছিল। চিঠিটি নিয়ে পরবর্তীকালে কিছু গুরুতর প্রশ্ন ওঠে। চিঠি বালুরই লেখা কি না, সে সম্পর্কে নিশ্চিত হতেই প্রাক্তন মন্ত্রীর হস্তাক্ষরের নমুনা সংগ্রহের আর্জি জানায় ইডি। আদালত তাতে সম্মতি দেয়। পরবর্তী শুনানি ২০ জুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন