চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক অনুদান, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক অনুদান, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক অনুদান, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের মাসিক অনুদান দেবে রাজ্য সরকার। চলতি বছরের মে মাস থেকেই রাজ্যের চাকরিহারা গ্রুপ সি কর্মীরা ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন ২০ হাজার টাকা। মিলবে গত এপ্রিল মাসের টাকাও। আজ, বুধবার বিকেল ৪টে নাগাদ নবান্নে হওয়া সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের পরবর্তী রায় আসছে ততদিন তাঁরা এই ভাতা পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে মমতা বলেন, চাকরি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন। তবে আমরা রিভিউ পিটিশন করেছি। আদালতের নির্দেশনুযায়ীই চলব আমরা। তবে বর্তমানে যে সকল অশিক্ষক কর্মীদের বেতন বন্ধ রয়েছে তিনি এবং তাঁদের পরিবার সমস্যায় পড়েছে। এই বিষয়টি মাথায় রেখেই নয়া এই প্রকল্প তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তাঁদের আর্থিক সাহায্য দেওয়া হবে। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই অশিক্ষক কর্মীদের মাসিক অনুদানের বিষয়টি অনুমোদন পায়। সেই অনুযায়ী চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য স্কিম তৈরি করা হয় শ্রম দপ্তরের ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সিকিউরিটির তরফে। 

এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, নিউটাউন এলাকায় ২৫ একর জমিতে ইন্টারন্যাশনাল ইনফর্মেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি হবে। তৈরি হবে পিপিপি মডেলে। নাম হবে আইটেক পার্ক। বাংলায় নাম হবে বিশ্ব অঙ্গন। ইতিমধ্যেই নতুন করে সাজানো হচ্ছে নিউটাউনকে। তার মধ্যে এই আইটেক পার্ক নতুন একটি মাত্র যোগ করল। এখানে বিনোদনের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি দেশ-বিদেশের নানা শিল্পীদের প্রোগ্রামও হতে পারে। এছাড়া আন্তর্জাতিক মানের এই পার্ক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখনও পর্যম্ত পাওয়া যায়নি। তবে খবর অনুযায়ী, ইন্টারন্যাশনাল ইনফর্মেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল বিষয়গুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার চিন্তা ভাবনা থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, দেশের জওয়ানদের সম্মান জানানোর জন্য আগামী ১৭ ও ১৮ মে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের সব ব্লকে কর্মসূচি রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন