অস্ত্রভাণ্ডার লুকোতেই ভারতকে ঠেকানো হয়নি, আজব দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১০ মে, ২০২৫

অস্ত্রভাণ্ডার লুকোতেই ভারতকে ঠেকানো হয়নি, আজব দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

অস্ত্রভাণ্ডার লুকোতেই ভারতকে ঠেকানো হয়নি, আজব দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামাবাদ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবি দেখে যিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করে বসেছিলেন, অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের পাঁচ যুদ্ধ বিমানকে নামিয়েছে পাকিস্তান। তবে সঞ্চালক যখন প্রমাণ দেখাতে বলেন, তখন তিনি সটান জানিয়ে দেন, সেই প্রমাণ ভারতীয় সোশ্যাল মিডিয়ায় রয়েছে।  এবার সেই মন্ত্রী মুখেই আরও এক মন্তব্য। 

এবার তাঁর দাবি, ভারতের ড্রোনকে তাঁরা আটকানোর চেষ্টা করেননি। তার কারণ, তাহলে তাঁদের এয়ার ডিফেন্স সিস্টেম বা অস্ত্রভাণ্ডার কোথায় রয়েছে, তা ভারতীয় সেনা জেনে ফেলত। শুক্রবার দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারত-পাক দ্বৈরথ নিয়ে ঠিক এমনই সাফাই দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। সেই ভিডিও ভাইরাল হতে ফের আরও একবার শুরু হয়ে গিয়েছে নানা ধরনের তির্যক মন্তব্য। 


সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা আসিফকে নিয়ে নানা ধরনের মজা শুরু করে দেন। কেউ লেখেন, ‘এটা একটা অন্য স্তরের মস্করা।’ কেউ আবার লিখছেন, ‘খাজা আসিফকে হ্যাক করে নেওয়া হোক।’


এদিন পার্লামেন্টে আসিফ আরও এক দাবি করেছেন। এবার দেশের মাদ্রাসা পড়ুয়াদেরও যুদ্ধে পাঠানো হতে পারে, সেটাই উল্লেখ করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। বলেন, ‘মাদ্রাসা পড়ুয়াদের কথা বলতে হলে, প্রতিরক্ষা বাহিনীর দ্বিতীয় লাইনেই তারা রয়েছে। এটা নিয়ে কোনও সংশয় নেই। যখন সময় আসবে তাদের সময়মতো ব্যবহার করা হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন