দক্ষিণ ২৪ পরগনা: জঙ্গলে মধু সংগ্রহের জন্য মৌলিদের পাস দেওয়া শুরু হতেই দু’সপ্তাহের মধ্যেই তা নিঃশেষ হয়ে গিয়েছিল। ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন দক্ষিণ ২৪ পরগনাকে এবার বনাঞ্চল থেকে ১০ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়েছিল। সেই মতো ৮ থেকে ১৫ এপ্রিল জেলার বিভিন্ন বিট অফিস থেকে মৌলিদের জঙ্গলে প্রবেশের অনুমতিপত্র প্রদান করা হয়। এই অনুমতিপত্রের ভিত্তিতে মৌলিরা দুই সপ্তাহের মতো জঙ্গলে থাকার ছাড়পত্র পেয়েছিলেন। তার মধ্যেই মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করে জঙ্গল থেকে ফিরে এসেছেন মৌলিরা। তবে শেষ পর্যন্ত সংগ্রহের পরিমাণ কত, সেই হিসেব এখনও কষা হয়নি। তথ্য সংগ্রহের কাজ চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন