মস্কো: এবার রাশিয়ায় জঙ্গি হামলার সঙ্গেও পাকিস্তান যোগের প্রমাণ মিলল। গত বছর মস্কোর কনসার্ট হলে জঙ্গি হানার মাস্টারমাইন্ড আপাতত পাকিস্তানে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে। তাকে হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানের কাছে দাবি জানাতে চলেছে রাশিয়া। ক্রকাস সিটি হলে ওই জঙ্গি হামলায় ১৪৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। আদতে তাজিকিস্তানের বাসিন্দা ওই জঙ্গি আফগানিস্তান হয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে। গত বছরের মার্চে মস্কোর ওই সিটি হলে কনসার্ট উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। সবাই যখন গান শুনতে ব্যস্ত, তখনই সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে চার জঙ্গি। ঘটনায় প্রায় ১৪৫ জনের মৃত্যু হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন