নয়াদিল্লি: হ্যামস্ট্রিংয়ের সমস্যা বহুদিন ধরেই ভোগাচ্ছে রোহিত শর্মাকে। কমপক্ষে পাঁচ বছর ধরে চলছে এই লড়াই। মাধে মধ্যেই তাঁকে পায়ে ব্যান্ডেজ বেঁধে প্র্যাকটিস করতেও দেখা গিয়েছে। কিন্তু সময়ের অভাবে অস্ত্রোপচার করাতে পারেননি হিটম্যান। খুব সম্ভবত আইপিএলের পর হবে সেটা। কারণ, সুস্থ হতে সময় লাগবে মাস তিনেক। আপাতত অক্টোবর পর্যন্ত নেই কোনও ওডিআই সিরিজ। তাই রোহিত অনেকটা সময় পাবেন ফিট হওয়ার জন্য।
আসলে টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত। আগেই টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটকেও আলবিদা জানিয়েছিলেন। শুধু খেলবেন ওয়ান ডে। লক্ষ্য মূলত ২০২৭ বিশ্বকাপ। সেটাকেই তিনি পাখির চোখ করেছেন। তাই হ্যামস্ট্রিংয়ের সমস্যা মিটিয়ে পুরো ফিট হয়ে বিশ্বকাপের আগে নিজেকে চেনা ছন্দে মেলে ধরতে মরিয়া রোহিত।
.jpeg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন