নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। কিন্তু তা নাকি স্রেফ ১৮ মে পর্যন্তই! রবিবারের পর কী হবে? জল্পনা বাড়ালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দার। বৃহস্পতিবার সেদেশের সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কথা হয়েছে। তখনই আগামী রবিবার পর্যন্ত যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও একথা উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
সীমান্তে
উত্তেজনা প্রশমনে সংঘর্ষবিরতির পথে হেঁটেছে ভারত ও পাকিস্তান। গত ১০ মে দুই
দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের (ডিজিএমও) বৈঠক অনুযায়ী
সীমান্তজুড়ে সেনা কার্যকলাপে রাশ টানার সিদ্ধান্ত হয়। তারই পরবর্তী ধাপ
হিসেবে শুরু হয়েছে পারস্পরিক আস্থা স্থাপনের প্রক্রিয়া। এদিন ভারতীয় সেনার
একটি সূত্রে জানানো হয়েছে, গত ১০ মে দুই ডিজিএমও-র বৈঠকের ভিত্তিতে দুই
দেশের মধ্যে উত্তেজনা প্রশমন করে আস্থা অর্জনের প্রক্রিয়া শুরু হয়েছে।
পরিস্থিতি কতটা বদলাচ্ছে, সেই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন