জয়পুর: পহেলগাঁও হামলার বদলা হিসেবে ‘অপারেশন সিন্দুর’ ভারতীয় সেনার। এর পরে দু’দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে গতকাল রাতে এবং আজ ভোররাতে ভারতের মাটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করছিল পাকিস্তান। কিন্তু তা মাঠেই মারা গিয়েছে। মাঝ আকাশেই সবগুলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ায় তৈরি অত্যাধুনিক এই নিরাপত্তা ব্যবস্থার পোশাকি নাম ‘সুদর্শন চক্র’।
প্রতিরক্ষা মন্ত্রক
সূত্রে খবর, উত্তর ও পশ্চিম ভারতের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান। এর মধ্যে আছে অবন্তিপুরা,
শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা ও ভুজ। প্রতিটি হামলা ধরা পড়ে
এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমে। সফলভাবে সেগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে।
এর
পাল্টা হিসেবে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের এয়ার ডিফেন্স রাডার ও
সিস্টেমে হামলা চালায় ভারতীয় সেনা। লাহোরের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম
উড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
উদ্ভূত
পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত
রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পাঞ্জাবের
পুলিসকর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী ছ’টি জেলায় স্কুল
বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজস্থান সরকারও
সীমান্ত এলাকায় মোতায়েন সমস্ত প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্মীদের
ছুটি বাতিল করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন