প্রধানমন্ত্রীর রোড শোয়ে কর্নেল কুরেশির পরিবার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

প্রধানমন্ত্রীর রোড শোয়ে কর্নেল কুরেশির পরিবার




ভদোদরা: অপারেশন সিন্দুরের নিখুঁত বর্ণনা দিয়ে কর্নেল সোফিয়া কুরেশি হয়ে উঠেছেন দেশের গর্ব। গুজরাতের ভদোদরার মেয়ে তিনি। ভারত-পাক সংঘর্ষের পর সোমবার সেই ভদোদরাতেই রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে শহরে সোফিয়ার জন্ম, সেই শহরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আপ্লুত তাঁর মা-বাবা। 


সোমবার সকালে ভাদোদরা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে বায়ুসেনা স্টেশন পর্যন্ত দীর্ঘ রোড শো করেন। সেই মেগা অনুষ্ঠানেই যোগ দেন কর্নেলের পরিবারের সদস্যরা। সোফিয়ার বাবা-মা তাজ মহম্মদ কুরেশি, হালিমা কুরেশি, তাঁর বোন শানায়া সুনসারা ও ভাই সঞ্জয় কুরেশি সহ কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন। কর্নেলের পরিবারের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী। সেই ছবি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। মোদির সঙ্গে সাক্ষাতে গর্বিত, আপ্লুত কর্নেলের পরিবার। তাঁর মা হালিমা বলেন, ‘সোফিয়া কেবল আমার মেয়ে নয়, আমাদের দেশে মেয়ে।’

ভাই সঞ্জয় সাংবাদিকদের বলেছেন, ‘একজন মহিলা অন্য মহিলাদের কষ্টের প্রতিশোধ নিচ্ছেন— এর চেয়ে ভালো আর কী হতে পারে? আমাদের বাহিনী শত্রুদের কাছে প্রমাণ করেছে নারীরা পুরুষের চেয়ে কোনও অংশে কম নয়। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশ কখনওই এগিয়ে যেতে পারে না।’  সোফিয়ার থেকে মাত্র ১৫ মিনিটের ছোট বোন শানায়া। তিনি বলেন, ‘দেশের জন্য সোফিয়া যা করেছে, তার জন্য আমরা প্রত্যেকে গর্বিত। সারা দেশকে অনুপ্রাণিত করেছে ওর সাহস।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন