বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট সুপারিশ প্রধান বিচারপতির - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৯ মে, ২০২৫

বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট সুপারিশ প্রধান বিচারপতির

বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট সুপারিশ প্রধান বিচারপতির

নয়াদিল্লি: নগদ উদ্ধারকাণ্ডে বিচারপতি যশোবন্ত ভার্মার ইমপিচমেন্টের সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। গত মার্চে বিচারপতি ভার্মার বাসভবন থেকে নগদ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট।

 ইতিমধ্যে প্রধান বিচারপতির কাছে সেই রিপোর্ট জমা দিয়েছে কমিটি। সেখানে বিচারপতি ভার্মার বক্তব্যও লিপিবদ্ধ করা হয়। ওই গোপন রিপোর্ট এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। নিয়ম অনুযায়ী, ওই বিচারপতিকে এবার পদত্যাগ করতে বলতে পারেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তারপরও রাজি না হলে ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে সরানো হতে পারে।

 
 গত ১৪ মার্চ দিল্লিতে বিচারপতি ভার্মার সরকারি বাসভবন সংলগ্ন স্টোররুমে আগুন লাগে। সেখানে আগুন নেভাতে গিয়ে বিপুল পরিমাণ পুড়ে যাওয়া নোট উদ্ধার করে দমকল বাহিনী। গত মার্চের শেষে ঘটনার সত্যতা যাচাই করতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলিও করা হয়। সূত্রের খবর, বিচারপতি ভার্মার বাড়ি থেকেই পুড়ে যাওয়া নোট উদ্ধার হয়েছিল বলে রিপোর্টে জানিয়েছে তদন্ত কমিটি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন