হায়দরাবাদ: শুরুটা দুর্দান্ত করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু শেষ দু’টি ম্যাচে হেরে ছন্দপতন ঘটেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির। এই পরিস্থিতিতে সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে তারা। হারের হ্যাটট্রিক এড়ানোই লক্ষ্য অক্ষর প্যাটেলদের। এদিকে, সানরাইজার্সের প্লে-অফের আশা শেষ। তবে ঘরের মাঠে সম্মানরক্ষার লড়াইয়ে দিল্লিকে বেগ দিতে তৈরি কামিন্স বাহিনী।
১০ ম্যাচে লোকেশ
রাহুলদের সংগ্রহ ১২ পয়েন্ট। তারপর আবার গত ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন
ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। সোমবারের ম্যাচে তিনি খেলতে না পারলে বড় ধাক্কা
খাবে দিল্লি শিবির। অক্ষর দুর্দান্ত নেতৃত্ব তো দিচ্ছেনই, পাশাপাশি
অলরাউন্ডারের ভূমিকাতেও সফল। রাজধানীর দলটির ব্যাটিংয়ে বড় ভরসা লোকেশ
রাহুল। এখনও পর্যন্ত ৯ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৭১ রান। অভিষেক
পোড়েলও ওপেন করতে নেমে ঝড় তুলছেন। এছাড়া চোট সারিয়ে ফাফ ডু’প্লেসি ফেরায়
দিল্লির ব্যাটিংয়ে গভীরতা বেড়েছে। এছাড়া ট্রিস্টান স্টাবস, করুণ নায়াররাও
রানের মধ্যে আছেন। বোলিংয়ে পেস বিভাগে দিল্লির প্রধান অস্ত্র মিচেল
স্টার্ক। স্পিন বিভাগের স্তম্ভ কুলদীপ যাদব ফর্মে আছেন।
পক্ষান্তরে,
হায়দরাবাদের দুই বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। নতুন রিক্রুট
ঈশান কিষানের অবস্থাও তথৈবচ। মিডল অর্ডারে ক্লাসেন নিয়মিত রান পেলেও যোগ্য
সঙ্গ পাচ্ছেন না তিনি। বোলিংয়েও অবশ্য প্যাট কামিন্স, মহম্মদ সামি, হার্শল
প্যাটেলের মতো বড় বড় নাম রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন