ধোনির ব্যাটে জয় চেন্নাইয়ের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ধোনির ব্যাটে জয় চেন্নাইয়ের

ধোনির ব্যাটে জয় চেন্নাইয়ের

কলকাতা: শেষ মুহূর্তের টানটান উত্তেজনা। বুধবার ইডেনে কেকেআর-কে দু’উইকেটে হারিয়ে দিল চেন্নাই। তাদের এদিনের জয়ের অন্যতম নায়ক  মহেন্দ্র সিং ধোনি। চূড়ান্ত চাপের মধ্যেও দায়িত্ব নিয়ে দলকে জেতালেন তিনি। যার ফলে ২ বল বাকি থাকতেই জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য পূরণ করল সিএসকে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কেকেআর। ২২ রানে গুরবাজ প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরে নারিন ও রাহানে হাল ধরেন। অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হয় রাহানের। ৪৮ রানে তিনি আউট হয়ে যান। নারিন আউট হন ২৬ রানে।  চার নম্বরে ব্যাটিং করতে এসে রঘুবংশি আউট হন মাত্র ১ রানে। এর পরে জুটি বেঁধে স্কোর কার্ড টেনে তোলেন মণীশ পন্ডে ও রাসেল। ৩৮ রানে রাসেল আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন মণীশ। ২৮ বলে ৩৬ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন তিনি। কলকাতার বাকি ব্যাটাররা এদিন ব্যর্থ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে কলকাতা। চেন্নাইয়ের নূর একাই চার উইকেট নেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন