অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে পিছনে ফেলে দৌড়ে এগিয়ে গেলেন শ্রীলীলা। রাজ শাণ্ডিল্য পরিচালিত একটি কমেডি ছবিতে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে কে থাকবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছিল। প্রতিযোগিতায় ছিলেন অনন্যা ও শ্রীলীলা। শোনা যাচ্ছে, অনন্যার বদলে সিদ্ধার্থের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন শ্রীলীলাই। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি। ধীরে ধীরে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করছেন শ্রীলীলা। ‘পুষ্পা ২’ ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্যে নজর কেড়েছিলেন তিনি। পাশাপাশি অনুরাগ বসু পরিচালিত রোমান্টিক ড্রামায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছেন। সে ছবি মুক্তি পাবে এ বছর। এই আবহে তিনি সিদ্ধার্থ অভিনীত ছবিতে সুযোগ পেলে, তাঁর কেরিয়ার অন্য দিকে মোড় নেবে বলেই মত সিনেপ্রেমীদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন