নয়াদিল্লি: পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নিতে প্রস্তুত ভারত। এরই মাঝে দুই দেশের মধ্যে ‘ডিজিটাল যুদ্ধ’ শুরু হয়ে গিয়েছে। আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাবল ভুট্টোর এক্স অ্যাকাউন্টও বন্ধ করা হল। জানা গিয়েছে, পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলগুলিতে ভারত বিরোধী উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে। ভারতীয় সেনা সম্পর্কেও ভুলভাল মন্তব্য করার অভিযোগ উঠেছে। আর তার জেরেই এই পদক্ষেপ। তালিকায় রয়েছেন সে দেশের অভিনেতা-অভিনেত্রী, ক্রিকেটার, ইউটিউবারও।
দিনকয়েক আগে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ
তারার বলেছিলেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারতীয় সেনারা পাকিস্তানে
হামলা চালাতে পারে। ইসলামাবাদের কাছে নিশ্চিত খবর রয়েছে। ভারত যদি এমন কোনও
পদক্ষেপ নেয়, তবে তার জবাব দেওয়া হবে। এই মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের
মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তারপরই তড়িঘড়ি পাক মন্ত্রীর এক্স অ্যাকাউন্ট
ব্লক করে দেয় ভারত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন