জলপাইগুড়ি: উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার তাঁর সরকারি পরিষেবা প্রদান সংক্রান্ত সভা ছিল ডাবগ্রাম-ফুলবাড়িতে। সেখান থেকেই একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি। যার মধ্যে রয়েছে- মাল ব্লকে ১৬২টি এবং নাগরাকাটা ব্লকে ২৮৫টি চা সুন্দরী ঘর নির্মাণ প্রকল্প। যার জন্য ব্যয় হবে ৩১ কোটি ৮ লক্ষ টাকা। রাজগঞ্জ ব্লকে সাহুডাঙি থেকে বেলাকোবা পর্যন্ত ২৩ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা। মালবাজার ব্লকে গজলডোবা ব্যারেজ থেকে ক্রান্তি ওদলাবাড়ি সংযোগকারী বাগানবাড়ি মোড় রাস্তা নির্মাণ। যার জন্য খরচ হবে ১৬ কোটি ৪২ লক্ষ টাকা। ১০ কোটি টাকার বিনিময়ে বেরুবাড়ি গ্যাস ইন্সুলেটেড সাব স্টেশন। বানারহাট ব্লকে গয়েরকাটা-রামসাই-মধুবনী পার্কের কাছে মাচুয়া নদীর উপর আরসিসি সেতু।
যার জন্য ব্যয় হবে ৮ কোটি ৬৭ লক্ষ টাকা। মালবাজার ব্লকে চেংমারি পিডব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড খাল পাড়া জুনিয়র হাইস্কুল পর্যন্ত রাস্তা নির্মাণ। ব্যয় হবে ৮ কোটি ৬৪ লক্ষ টাকা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে ৫০টি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক নির্মাণ। তার জন্য খরচ হবে সাড়ে ৪ কোটি টাকা। ৪ কোটি ৬ লক্ষ টাকায় মিনগ্লাস চা-বাগানে নলবাহিত পানীয় জল প্রকল্প। জলপাইগুড়ি সদর ব্লকে আলুর উৎকর্ষ কেন্দ্র নির্মাণের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ। ধূপগুড়ি কৃষকবাজারের পরিকাঠামো উন্নয়নে ৩ কোটি ৬১ লক্ষ টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। রাজগঞ্জ ব্লকে পানকৌড়ি মোড় থেকে হরিহর হাইস্কুল ভায়া মরাডাঙি হাসপাতাল পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ। যাতে ব্যয় হচ্ছে ৩ কোটি ১৭লক্ষ টাকা। ধূপগুড়ি ব্লকে গিলান্ডি নদীর উপর সুরক্ষা কাজ এবং রাস্তা-সহ জয়েস্ট সেতু নির্মাণে ২ কোটি ৯৯ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। মালবাজার ব্লকে সুখা ঝোরার উপর বক্স কালভার্ট নির্মাণে বরাদ্দ ২ কোটি ৯৯ লক্ষ টাকা। ময়নাগুড়ি ব্লকে দ্বারিকামারিতে সালমারা নদীর উপর জয়েস্ট সেতু নির্মাণে ২ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয় হবে। ক্রান্তি ব্লকে রাজাডাঙা আঁচল মোড় থেকে দেবীপুর ফ্যাক্টরি মোড় পর্যন্ত রাস্তা নির্মাণের ঘোষণা।
যাতে ব্যয় হবে ২ কোটি ৮৯ লক্ষ টাকা। রাজগঞ্জ ব্লকে তালমা নদীর উপর সংযোগ সড়ক এবং সুরক্ষা কাজ-সহ জয়েস্ট সেতু নির্মাণে বরাদ্দ ২ কোটি ৭৪ লক্ষ টাকা। নাগরাকাটা ব্লকে ভবানী শর্মার বাড়ি থেকে বামিয়া মুন্ডার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ। যাতে ব্যয় হবে ২ কোটি ৬৯ লক্ষ টাকা। মাল ব্লকে গোলাপ চাঁদের দোকান থেকে দমদিম টিজি ফ্যাক্টরি গেট হয়ে এনজি ডিভিশন অফিস পর্যন্ত রাস্তা নির্মাণ। যাতে ব্যয় হবে ২ কোটি ৬৮ লক্ষ টাকা। এছাড়া, আরও অনেকগুলি রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি হল, ইকো পার্ক, সৌরচালিত পথবাতি, সৌরচালিত পানীয় জল, পানীয় জলের জন্য নলকূপ, দোকানঘর, মাদ্রাসা লাইব্রেরি, মিড-ডে মিলের জন্য ডায়নিং হল, বিভিন্ন স্কুলের পরিকাঠামো উন্নয়ন-সহ অন্যান্য প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন