বৃষ্টি, ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম, পর্যটকদের উপর একগুচ্ছ বিধিনিষেধ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বৃষ্টি, ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম, পর্যটকদের উপর একগুচ্ছ বিধিনিষেধ



গ্যাংটক: এখনও বিপর্যস্ত উত্তর সিকিম। মঙ্গন থেকে চুং থাং হয়ে টুং নাগা নতুন রাস্তা থেকে ধস এখনও সরানো যায়নি। ফলে ওই রাস্তা দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। যদিও বিকল্প কয়েকটি রাস্তা থেকে ধস সরানো হয়েছে। ফলে ওইসব রাস্তা দিয়ে হালকা যানবাহন চালানোর চেষ্টা চলছে। তবে কতক্ষণ ওই রাস্তা দিয়ে হালকা যানবাহন চলাচল করতে পারবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় সিকিম প্রশাসন। কারণ, পাহাড়ে বৃষ্টি বন্ধ হয়নি।


পরিস্থিতি বিচার করে এই মুহূর্তে যে সব পর্যটক সিকিমে রয়েছেন, তাঁদের যাতায়াতে একগুচ্ছ শর্ত চাপিয়েছে সিকিম প্রশাসন। বলা হয়েছে, গ্যাংটক থেকে পর্যটকদের গাড়ি সাংকেলান ও ফিডাং বেইলি ব্রিজ দিয়ে চুং থাংয়ের দিকে যেতে চাইলে দুপুর দুটোর মধ্যে তাঁদের গাড়ি সাংকেলান অতিক্রম করতে হবে। এরপর আর যেতে দেওয়া হবে না। 


একইভাবে চুং থাং থেকে যেসব পর্যটক গ্যাংটক ফিরতে চাইছেন, তাঁদেরও বিকেল সাড়ে ৩টের মধ্যে সাংকেলান পেরতে হবে। এরপর ওই এলাকা দিয়ে পর্যটকদের আর কোনও গাড়ি পারাপার করতে দেওয়া হবে না। 


সিকিম প্রশাসনের এমন একাধিক নির্দেশিকা ও বৃষ্টি-ধসের জেরে চিন্তিত রয়েছে পর্যটকরাও। যতটা দ্রুত সম্ভব উত্তর সিকিম ছাড়ার চেষ্টা করছেন তাঁরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন