ব্যাঙ্ককর্মীর কাজে সন্তুষ্ট? কিউআর কোডে এবার মূল্যায়ন করতে পারবেন গ্রাহকরাই - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১১ মে, ২০২৫

ব্যাঙ্ককর্মীর কাজে সন্তুষ্ট? কিউআর কোডে এবার মূল্যায়ন করতে পারবেন গ্রাহকরাই

ব্যাঙ্ককর্মীর কাজে সন্তুষ্ট? কিউআর কোডে এবার মূল্যায়ন করতে পারবেন গ্রাহকরাই

 

 কলকাতা: নিয়মিত ব্যাঙ্কে যেতে হয়? সেখানে ব্যাঙ্ককর্মীর ব্যবহারে আপনি বিরক্ত? নাকি কাজের যথেষ্ট চাপের মধ্যেও কাউন্টারে থাকা কর্মী ধৈর্য ধরে আপনার কথা শোনেন? আপনি যেমনই অভিজ্ঞতার সম্মুখীন হন না কেন, এবার তা সরাসরি জানাতে পারবেন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। ব্যাঙ্কে প্রত্যেক কর্মীর সামনে থাকবে কিউআর কোড। সেই কোড স্ক্যান করে যে কোনও গ্রাহক ব্যাঙ্ককর্মীর পরিষেবা নিয়ে মতামত দিতে পারবেন। সেই মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাঙ্ককর্মীর কাজের মূল্যায়ন হবে। আপাতত দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিভিন্ন শাখায় এই প্রকল্প চালু হয়েছে। 

আগামী দিনে সবক’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেই এই নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে ব্যাঙ্কের এই সিদ্ধান্তে আদৌ খুশি নন কর্মচারীরা। তাঁদের মতে, এটি গ্রাহকদের খুশি করার একটা পন্থা হতেই পারে। কিন্তু যেভাবে পর্যাপ্ত কর্মী নিয়োগ না করে কর্মীদের উপর পাহাড়প্রমাণ কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, তাতে এমনিতেই তাঁদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন। চাইলেও সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারেন না অনেকে। সেখানে এই ধরনের নিয়ম কতটা বাস্তবসম্মত ও যুক্তিগ্রাহ্য, তা নিয়ে প্রশ্ন থাকবেই। 


কীভাবে মূল্যায়ন হবে কর্মীদের? জানা গিয়েছে, এক থেকে পাঁচের মধ্যে ‘রেটিং’ দেওয়ার সুযোগ পাবেন গ্রাহক। দেওয়া যাবে মতামতও। অফিসারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। গ্রাহক তো বটেই, সম্ভাব্য গ্রাহকও ওই মূল্যায়নে অংশ নিতে পারবেন। নির্দিষ্ট সময় অন্তর মূল্যায়নের পর্যালোচনা হবে। যে কর্মীর ‘রেটিং’ ভালো হবে, তাঁকে পুরস্কৃত করা হতে পারে। ‘রেটিং’ খারাপ হলে পদোন্নতি বা অন্যান্য ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকছে। কোনও ক্ষেত্রে যদি দেখা যায়, গ্রাহক ধারাবাহিকভাবে পরিষেবার ঘাটতির কথা জানাচ্ছেন, সেক্ষেত্রে ত্রুটি চিহ্নিত করে তা বিশ্লেষণ করা হবে এবং সেই মতো পদক্ষেপ গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন