কলকাতা: আগামী শনিবার সুপার কাপের ফাইনালে এফসি গোয়ার প্রতিপক্ষ জামশেদপুর এফসি। বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুম্বই সিটিকে ১-০ ব্যবধানে হারাল খালিদ জামিল ব্রিগেড। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে প্রাধান্য ছিল মুম্বই সিটির। বিরতির পর আক্রমণের চাপ বাড়ায় পিটার ক্র্যাটকি বাহিনী। তবে খালিদ ব্রিগেডের জমাট রক্ষণ ভাঙতে পারেননি ছাংতেরা। বরং ম্যাচের গতির বিপরীতে ৮৮ মিনিটে কাজের কাজটি করলেন জামশেদপুরের চিকাওয়া। দুরন্ত শটে জাল কাঁপিয়ে দলকে ফাইনালে তোলেন তিনি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মুম্বই। উল্লেখ্য, খালিদের প্রশিক্ষণে দুরন্ত ছন্দে রয়েছে জামশেদপুর। আইএসএলে সেমি-ফাইনালে পৌঁছয় তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন