অপারেশন সিন্দুরে খতম অন্তত ১০০ জঙ্গি, সর্বদল বৈঠকে দাবি রাজনাথের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৯ মে, ২০২৫

অপারেশন সিন্দুরে খতম অন্তত ১০০ জঙ্গি, সর্বদল বৈঠকে দাবি রাজনাথের

অপারেশন সিন্দুরে খতম অন্তত ১০০ জঙ্গি, সর্বদল বৈঠকে দাবি রাজনাথের

নয়াদিল্লি: দীর্ঘ পরিকল্পনা, একাধিক বৈঠক, লক্ষ্য স্থির করেই এগিয়েছিল ভারতীয় সেনা। আর তাতে সফল হয়েছে ভারতীয় বায়ুসেনা ও সেনাবাহিনী। পহেলগাঁও হামলার বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি করে বসে থাকা জঙ্গিদের কোমড় ভেঙে দিয়েছে সেনা। 

অপারেশন সিন্দুরের সফলতা নিয়ে গর্বিত দেশবাসী। ন্যায় পেয়েছেন নিহত পর্যটকদের পরিবারের সদস্যরা। তবে এখানেই শেষ নয়। অপারেশন সিন্দুর চলবে। এখনও অনেক টার্গেট বাকি রয়েছে। সঙ্গে পাকিস্তান যদি হামলা চালায়, তার বিরুদ্ধেও যোগ্য জবাব দেওয়া হবে। আজ, বৃহস্পতিবার সর্বদল বৈঠকে দৃপ্ত কণ্ঠে এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা।

পহেলগাঁও হামলার বিরুদ্ধে ভারতের এই প্রত্যাঘাতে খুশি গোটা দেশ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই ইস্যুতে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ডাক দিয়েছে তৃণমূল, কংগ্রেস সহ সমস্ত বিরোধী শিবির। আজ, বৃহস্পতিবার অপারেশন সিন্দুর নিয়ে তাই সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। যাতে উপস্থিত ছিলেন প্রায় সব বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেই বৈঠকেই অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত তথ্য দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

সেখানেই তিনি বলেন, ‘অপারেশন সিন্দুরের ফলে ১০০ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। তবে এই অভিযান এখনও চলছে। পাকিস্তান যদি কোনওভাবে হামলা চালায় তার বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়া হবে।’ বৈঠকে তিনি এও জানান, যেহেতু বিষয়টি স্পর্শকাতর তাই এর থেকে বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিনের সর্বদল বৈঠকে রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, আপ সাংসদ সঞ্জয় সিং সহ আরও অনেকে।

 বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তাকেই সমর্থন করব। কেন্দ্রীয় সরকারের অপারেশন সিন্দুর নিয়ে সর্বদল বৈঠক ডাকার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, তাঁরা সবাই সরকারের সঙ্গেই রয়েছেন। বৈঠক শেষে কিরেণ রিজিজু জানান, দারুণ বৈঠক হয়েছে। সব দল সরকারের সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করবে বলে জানিয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন