ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা, অভিযোগ দায়ের শিক্ষকের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ডিজিটাল অ্যারেস্টের চেষ্টা, অভিযোগ দায়ের শিক্ষকের



বনগাঁ: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের টাকা হাতানোর চেষ্টা করল দুষ্কৃতীরা। প্রতারণার ফাঁদ বুঝতে পেরে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন অজয় মজুমদার। ঘটনার পর থেকেই আতঙ্কে আছেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, গত ৪ জুন অজয়বাবুর কাছে একটি ফোন আসে। বলা হয় তাঁর আধার কার্ড ব্যবহার করে সাদাক খানের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সাদাক খান নানা অসামাজিক কাজে যুক্ত। সেই অ্যাকাউন্টে তিন কোটি টাকা জমা পড়েছে। যার এক শতাংশ চুক্তি অনুযায়ী অবসরপ্রাপ্ত ওই শিক্ষক পেয়েছেন বলে দাবি করা হয়। পরবর্তীতে এসআই সঞ্জীব রাও পরিচয় দিয়ে এক ব্যক্তি সুপ্রিম কোর্টের ও কর্ণাটক পুলিসের দুটি নোটিস পাঠায়। জানানো হয় এই ঘটনার কথা কাউকে জানালে আইন অনুযায়ী ৫ লক্ষ টাকা জরিমানা ও জেল হবে। ৯ তারিখ রাজীব কুমার নামে এক ব্যক্তি নিজেকে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে অজয়বাবুকে হোয়াটসঅ্যাপে ফোন করে জানায় সুপ্রিম কোর্ট থেকে তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আধ ঘণ্টার মধ্যে তাঁর জমানো সমস্ত টাকা ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট জমা করতে বলা হয়। সেই টাকা অডিট হওয়ার পর আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে। টাকা জমা না দিলে স্থানীয় থানা তাঁকে গ্রেপ্তার করবে বলে জানানো হয়। এরপরই বনগাঁ সাইবার থানায় অভিযোগ করেন অজয় মজুমদার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন