মঙ্গলবার সকালে নবান্নে পৌঁছে আচমকা অর্থদপ্তর পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনের মতো এদিন সকালেও প্রথমে তিনি রাজ্য প্রশাসনের সদর দপ্তরের ১৪ তলায় নিজের অফিসে যান। কিছুক্ষণের মধ্যে তিনি নেমে আসেন ১২ তলায়। সোজা চলে যান অর্থদপ্তরের ই-গভর্নেন্স সেলে (১২০৪ নম্বর ঘর)। সেখান থেকে তিনি চলে আসেন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত মিশ্রের ঘরের দিকে। মুখ্যমন্ত্রী এসেছেন শুনে তড়িঘড়ি করিডরে বেরিয়ে আসেন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব। তাঁকে নিয়ে ফের ই-গভর্নেন্স সেলে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে। কাজকর্ম কেমন চলছে, জানতে চান। কয়েকজন অফিসার ছবি তোলার অনুরোধ করলে খোশ মেজাজেই সেই অনুমতি দেন তিনি। প্রায় ছয় থেকে সাত মিনিট অর্থদপ্তরে কাটিয়ে ফের নিজের অফিসে চলে যান মুখ্যমন্ত্রী। এর আগে ২০২৩ সালের মে মাসে অর্থদপ্তরে পরদির্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে গিয়েছিলেন ভূমিসংস্কার দপ্তরে। প্রসঙ্গত, এর আগেও তিনি অর্থদপ্তরের ই-গভর্নেন্স সেলে গিয়ে কাজকর্ম সংক্রান্ত খোঁজখবর নিয়েছিলেন। তবে স্বরাস্ট্র দপ্তর পরিদর্শনে গিয়ে ফাইল পড়ে থাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।
বুধবার, ৪ জুন, ২০২৫
আচমকা অর্থদপ্তর পরিদর্শন মুখ্যমন্ত্রীর

Tags
# Bengal
# Headlines
# LatestNews
# Politics
About aajbikel
Politics
লেবেলসমূহ:
Bengal,
Headlines,
LatestNews,
Politics
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About Aaj Bikel
Aaj Bikel is India leading online news site (Bengali, English) which offers the latest International and Nationwide news on Education, Jobs, current affairs, politics, entertainment, real estate, city news, health, career, lifestyle, food that enables its viewers to stay abreast with all the latest developments in Bengali and English.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন