দেশের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডার নিযুক্ত হলেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

দেশের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডার নিযুক্ত হলেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ



বিশ্বের পর্যটক টানতে ভারতীয় অভিনেত্রীর উপরেই ভরসা করতে হচ্ছে মালদ্বীপকে। মঙ্গলবার সে দেশের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডার নিযুক্ত হলেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরকে কটাক্ষ করেছিলেন মালদ্বীপের তিন মন্ত্রী। তারপরই সোশ্যাল মিডিয়াজুড়ে ‘বয়কট মালদ্বীপ’ ট্রেন্ড শুরু হয়। ধীরে ধীরে পর্যটক হারাতে থাকে সে দেশ। তা সত্ত্বেও ভারত বিরোধী নানা মন্তব্য করছিল মালদ্বীপ। যদিও অর্থনৈতিক কাঠামোয় ধুঁকতে থাকায় ভারত বিদ্বেষ বেশিদিন স্থায়ী হয়নি। বরং সুর নরম করতে বাধ্য হয়েছিল তারা। গত বছরই মালদ্বীপকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ভারত। এই আবহে ক্যাটরিনাকে দেশের পর্যটনের দূত নির্বাচন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এই দায়িত্ব পেয়ে খুশি অভিনেত্রী নিজেও। তিনি বলেন, ‘মালদ্বীপের সৌন্দর্য ও বিলাসবহুল পর্যটন শিল্পের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। মালদ্বীপ এমন একটি জায়গা যেখানে সৌন্দর্য ও শান্তি সহবস্থান করে। বিশ্বব্যাপী পর্যটকদের কাছে মালদ্বীপের আকর্ষণীয় লোকেশন ও ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পেয়ে আমি আপ্লুত।’  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন