শুরু হল জগন্নাথদেবের প্রসাদ বিতরণ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

শুরু হল জগন্নাথদেবের প্রসাদ বিতরণ



দক্ষিণ ২৪ পরগনা: শুরু হয়ে গেল প্রভু জগন্নাথদেবের প্রসাদ বিতরণ। বুধবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক ব্লকে সাধারণ মানুষ প্যাড়া, গজা ও জগন্নাথদেবের ছবি সম্বলিত প্যাকেট দুয়ারে রেশনের মাধ্যমে সংগ্রহ করেছেন। তবে সুন্দরবনের প্রান্তিক দ্বীপে এই প্রসাদ পৌঁছে দেওয়া হবে নৌকায়। আবহাওয়া খারাপ হওয়ার ফলে তা এখনও শুরু করা যায়নি। দুই-একদিন বাদে নৌকায় পাঠানো হবে প্যাকটগুলি।

এই জেলায় প্রায় ১৪ লক্ষ পরিবারকে এই প্রসাদ তুলে দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। একাধিক জায়গায় তৈরি হচ্ছে জগন্নাথদেবের প্রসাদ। মথুরাপুর ১ ও রুবিতে সুন্দরিনীর উৎপাদন কারখানায় তা তৈরি শুরু হয়েছে। এছাড়াও সুন্দরবনের বেশ কয়েকটি ব্লক, যেমন সাগর, পাথরপ্রতিমা ও গোসাবায় টেন্ডার ডেকে এই প্রসাদ বানানোর বরাত দেওয়া হয়েছে। অন্য জায়গা থেকে এই সব দ্বীপে প্রসাদ পাঠাতে ঝক্কি আছে, তাই এই সিদ্ধান্ত। তবে এই প্রসাদ তৈরিতে যাতে কোনও খামতি না থাকে, তার জন্য খাদ্যসুরক্ষা বিভাগের অফিসাররা নজর রাখছেন। 

কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখতে জেলাশাসক সুমিত গুপ্তা নিজেও পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমাদের জেলায় প্রসাদ বিতরণ শুরু করা হয়েছে। ২৭ জুনের মধ্যে সবটা শেষ করার লক্ষ্য রয়েছে। এদিকে, রেশন গ্রাহকরা এই প্রসাদ পেয়ে উচ্ছ্বসিত। হাতে প্যাকেট পেয়েই প্রণাম ঠুকে বলে উঠছেন, জয় জগন্নাথ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন