সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে আজ মোদিকে চিঠি ৩০০ বিরোধী সাংসদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৪ জুন, ২০২৫

সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে আজ মোদিকে চিঠি ৩০০ বিরোধী সাংসদের



নয়াদিল্লি: পহেলগাঁও ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জোরদার করতে এবার একজোট ‘ইন্ডিয়া।’ ১৬ রাজনৈতিক দলের প্রায় ৩০০ সাংসদ একযোগে চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যৌথ চিঠি। আজ বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরে ওই চিঠি পাঠানো হবে। চিঠিতে প্রথম সইটি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দ্বিতীয় অখিলেশ যাদব, তৃতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। চতুর্থ ডিএমকের টিআর বালু। প্রিয়াঙ্কা গান্ধীর স্বাক্ষর রয়েছে ১১ নম্বরে। চিঠিতে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গেও সই করেছেন। তৃণমূলের মোট ৪১ সাংসদেরই স্বাক্ষর রয়েছে। 

প্রধানমন্ত্রীকে ইংরেজিতে লেখা ১৩ লাইনের ওই চিঠিতে স্রেফ গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বিষয়ই উল্লেখ নেই। রয়েছে, পাকিস্তানের হামলায় পুঞ্চ, উরি, রাজৈারির সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনাও। সরকার বিদেশে ব্যাখ্যা করছে, কিন্তু ভারতীয় সংসদে নয় কেন? এই প্রশ্ন তোলা হয়েছে। তাই বিদেশে সরকারের পাঠানো সাত সর্বদলীয় প্রতিনিধিদল দেশে ফেরার পরেই অবিলম্বে ডাকুন বিশেষ অধিবেশন। এই দাবি জানিয়ে মোদিকে চিঠি লেখা হয়েছে। 

যদিও সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিতে  ইন্ডিয়া জোটের যৌথ এই চিঠিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং শারদ পাওয়ারের দল এনসিপি(এসপি) সই করেনি। তবে এর জন্য ইন্ডিয়া জোট দুর্বল হয়েছে বলে মানতে নারাজ বিরোধী দলের নেতারা। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, গুজরাত, কেরলের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের প্রতি আপের ‘অ্যালার্জি’ রয়েছে। তাই সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিতে তারা আলাদা করে আজই চিঠি দিয়েছে। কিন্তু ইন্ডিয়া জোটের চিঠিতে সই করেনি। একইভাবে শারদ পাওয়ারের দল আলাদা করে চিঠি দেবে বলে ঠিক করেছে। তবে পাওয়ার সাবকে জোটের চিঠিতে সই করার জন্যই অনুরোধ করে রাজি করানোর চেষ্টা করা হবে বলে মঙ্গলবার জানান উদ্ধবপন্থী শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। 

এদিন ইন্ডিয়া জোটের সাংসদরা নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে চিঠির বিষয়টি নিয়ে আলোচনা করতে নিজেদের মধ্যে বৈঠক করেন। ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেসের জয়রাম রমেশ, দীপেন্দর হুডা, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, উদ্ধবপন্থী শিবসেনার সঞ্জয় রাউত এবং আরজেডির মনোজ ঝা। যৌথভাবে তাঁরা প্রশ্ন তোলেন, বিরোধীরা যখন পহেলগাঁও এবং পাকিস্তানকে একঘরে করতে সরকারের উদ্যোগের পাশে রয়েছে, তখন কেন সরকার বিরোধীদের দাবি মানছে না? কেন ডাকা হচ্ছে না সংসদের বিশেষ অধিবেশন? তবে কি তার জন্য আমেরিকার প্রেসিডেন্টের কাছে আবেদন করতে হবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন