নয়াদিল্লি: দেশে যাঁরা ইংরেজি কথা বলেন, তাঁরা লজ্জা পাবেন। খুবই শীঘ্রই দেশে এমন পরিস্থিতি আসবে। বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ইংরেজিকে‘ঔপনিবেশিক দাসত্বে’র প্রতীক হিসেবে চিহ্নিত করেন তিনি। শিক্ষানীতিতে কেন্দ্রের ‘তিন ভাষা’ নীতি নিয়ে সরব তামিলনাড়ু সহ একাধিক অবিজেপি রাজ্য। অভিযোগ, কৌশলে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। এই পরিস্থিতিতে শাহর মন্তব্যকে ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা হিসেবে দেখছে বিরোধী শিবির। চলতি বছরের শুরুতেই শাহ বলেছিলেন, ডিসেম্বর থেকে বিভিন্ন রাজ্যের সঙ্গে তাদের মাতৃভাষায় যোগাযোগ করবে স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার ফের স্থানীয় ভাষার ব্যবহারে জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
নয়াদিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে শাহ বলেন, ‘এই দেশে যাঁরা ইংরেজিতে কথা বলেন তাঁরা শীঘ্রই লজ্জা বোধ করবেন। এমন সমাজ আর বেশি দূরে নয়। দেশের বিভিন্ন ভাষা আমাদের সংস্কৃতির রত্ন। এই ভাষাগুলি ছাড়া সত্যিকারের ভারতীয় হওয়া সম্ভব নয়।’ একইসঙ্গে দেশের ভাষাতাত্ত্বিক ঐতিহ্যকে ফিরিয়ে আনার আর্জিও জানান তিনি। শাহ বলেন, ‘আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাস, ধর্মকে কোনও বিদেশি ভাষার মাধ্যমে বোঝা সম্ভব নয়। আমি জানি, এই লড়াই খুব সহজ হবে না। তবে ভারতীয়রা এই যুদ্ধে জয়ী হবে। স্থানীয় ভাষায় দেশের যাবতীয় কাজ পরিচালনা করব। একইসঙ্গে গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত।’
শুক্রবার, ২০ জুন, ২০২৫
‘ইংরেজি বললে লজ্জিত হতে হবে’, ভাষা বিতর্কের মাঝেই মন্তব্য শাহর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About Aaj Bikel
Aaj Bikel is India leading online news site (Bengali, English) which offers the latest International and Nationwide news on Education, Jobs, current affairs, politics, entertainment, real estate, city news, health, career, lifestyle, food that enables its viewers to stay abreast with all the latest developments in Bengali and English.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন