সোনম কাণ্ডের ছায়া! প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুন স্ত্রীর, মৃতদেহ ভাসানো হল নদীতে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সোনম কাণ্ডের ছায়া! প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুন স্ত্রীর, মৃতদেহ ভাসানো হল নদীতে



সিদ্ধার্থনগর: প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন। তারপর দেহ ভাসিয়ে দেওয়া হল নদীতে।  উত্তরপ্রদেশের বলরামপুর জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত সঙ্গীতা ও তার প্রেমিক অনিল শুক্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মেঘালয়ে হানিমুনে স্বামীকে খুনের ঘটনায় তোলপাড় পড়েছে সারা দেশজুড়েই।  এবার সেই ঘটনারই ছায়া  উত্তরপ্রদেশে। গত ২ জুন স্বামী কান্নান নিখোঁজ জানিয়ে পুলিসের দ্বারস্থ হয়েছিলেন সঙ্গীতা।   সেই ঘটনার তদন্তে নেমে সঙ্গীতার ওপর প্রথম থেকেই সন্দেহ ছিল পুলিশের। বারবার পুলিশি জেরার সামনে শেষ পর্যন্ত খুনের কথা স্বীকার করে নেন সঙ্গীতা। পুলিস সূত্রে খবর,  ২ জুন স্বামীকে কান্নানকে নিয়ে বলরামপুর গিয়েছিলেন সঙ্গীতা। সঙ্গী ছিল তাঁর প্রেমিক অনিল শুক্লাও। সেখানেই প্রথমে মাদক দেওয়া হয় কান্নানকে। তারপর রাপ্তি নদীর একটি ব্রিজের উপর তাঁকে খুন করা হয়। দেহ ফেলে দেওয়া হয় নদীতে।  ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে কান্নানের পচা গলা দেহ উদ্ধার করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন