স্বয়ং ওসির গাড়ি চুরি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৪ জুন, ২০২৫

স্বয়ং ওসির গাড়ি চুরি



আগরতলা: আজব কাণ্ড ত্রিপুরায়! পুলিসের ঘরেই থাবা বসালো চোর। সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার মহিলা থানার ওসির গাড়ি চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার রাতের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দুই যুবক স্কুটারে চড়ে এসে থানার ওসি শিউলি দাসের গাড়ি চুরি করে নিয়ে যায়। বিশালগড়-আগরতলা সড়কে ওসির গাড়ির চালককে মারধর করতে করতে নামিয়ে আনে দুষ্কৃতীরা। তারপর তারা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে থানায় ছুটে আসেন রাজ্য পুলিসের আই জি (আইন শৃঙ্খলা) মঞ্চাক ইপ্পার, সিপাহীজলা জেলার পুলিস সুপার, অতিরিক্ত জেলা পুলিস সুপার, মহকুমা পুলিস আধিকারিক। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন