অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা, ‘অপারেশন শিব’ চালু নিরাপত্তা বাহিনীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা, ‘অপারেশন শিব’ চালু নিরাপত্তা বাহিনীর




নয়াদিল্লি: অমরনাথ যাত্রার সময় পুণ্যার্থীদের উপর জঙ্গি হামলা হতে পারে। এমনই আশঙ্কায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিয়ে চাই না প্রশাসন। গোটা যাত্রাপথ নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে ‘অপারেশন শিব’ শুরু করেছেন নিরাপত্তারক্ষীরা। আগামী ৩ জুলাই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলবে ৯ আগস্ট পর্যন্ত। 


স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বাহিনীকে হাই অ্যালার্ট জারি করতে বলেছেন। ইতিমধ্যে পুলিস ও আধাসেনার আধিকারিকরা যাত্রী নিবাসগুলি পরিদর্শনে করেছেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছেন। ইতিমধ্যে সিআরপিএফের ডিরেক্টর জেনারেল ভগবতী নগর ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রশাসন সূত্রে খবর, গোটা রুটে মোট ৫০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। সেইসঙ্গে সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং হেলিকপ্টারে নজরদারি চালাবে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি জম্মু স্টেশন, ভগবতীনগর যাত্রী নিবাস সহ অন্যান্য ক্যাম্পগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, স্যানিটেশন ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে অমরনাথের গুহায় প্রবেশ ও বাহির হওয়ার পথের থ্রিডি ম্যাপ তৈরি করেছে বাহিনী। চলছে জওয়ানদের দফায় দফায় মক ড্রিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন