রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তি নিয়েও মামলা হাইকোর্টে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তি নিয়েও মামলা হাইকোর্টে



কলকাতা: সুপ্রিম কোর্টের আদেশ মেনে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়ে অনগ্রসর শ্রেণির তালিকায় নতুন শ্রেণির অন্তর্ভুক্তি এবং উপ-শ্রেণিকরণের সুপারিশ করেছিল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। সেটি মেনে ১১৩টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণির মধ্যে ৭৬টিকে তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হাইকোর্টে। 

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে বলে খবর। মামলায় প্রশ্ন তোলা হয়েছে, সমীক্ষা এত অল্প সময়ে কীভাবে সম্ভব? আদৌ নিয়ম মেনে মোট জনসংখ্যার প্রেক্ষিতে এই সমীক্ষা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলা হয়েছে। আগামী সোমবার শুনানির সম্ভবনা। যদিও ইতিমধ্যেই বিধানসভায় এই বিজ্ঞপ্তি নিয়ে বিবৃতি দিয়েছে রাজ্য। সেখানে বলা হয়েছে, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং ব্যুরো অব অ্যাপ্লায়েড ইকনমিক অ্যান্ড স্ট্যাটিসটিকসকে দিয়ে সমীক্ষা এবং পরবর্তীকালে কত তারিখে এই সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা জানিয়ে দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, সমীক্ষা চালিয়ে বাতিল হয়ে যাওয়া ১১৩টিসহ মোট ১১৭টি শ্রেণির মধ্যে ৭৬টিকে অন্তর্ভুক্তির সুপরিশ করে কমিশন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন